শুক্রবার, ১৯ Jun ২০২৬, ১০:২৭ অপরাহ্ন

শিরোনাম
নড়াইলের লোহাগড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচন চৌদ্দগ্রামে মাদকবিরোধী জনসচেতনতা মূলক সভা মোংলায় মানববন্ধনে ইপিজেড শ্রমিকের উন্নত চিকিৎসা ও ক্ষতিপূরণ দাবি লক্ষ্মীপুরের ভবানীগঞ্জে অভিযান: ৪টি অবৈধ মাটিবাহী ট্রাক্টর জব্দ চাঁদাবাজি বন্ধে সরকারের প্রতি আহ্বান, ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ডা. শফিকুর রহমানের ১,৮০০ মিটার বারখাল পুনঃখনন সম্পন্ন, টুঙ্গিপাড়ায় কৃষি ও মৎস্য খাতে নতুন সম্ভাবনা ‘শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের প্রধান ভিত্তি’ চিকেন ভেজিটেবল স্যুপ তৈরির রেসিপি জেনে নিন জেরুজালেম শহর মুসলিমদের কাছে যে কারণে গুরুত্বপূর্ণ ইবনে সিনায় চাকরি, কম্পিউটারে পারদর্শী হলেই আবেদন করুন

লক্ষ্মীপুরের ভবানীগঞ্জে অভিযান: ৪টি অবৈধ মাটিবাহী ট্রাক্টর জব্দ

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ চৌরাস্তা বাজার এলাকায় ট্রাফিক বিভাগের বিশেষ অভিযানে ৪টি অবৈধ মাটিবাহী ট্রাক্টর জব্দ করা হয়েছে।

শুক্রবার (১৯ জুন) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন লক্ষ্মীপুর ট্রাফিক বিভাগের ইনচার্জ এস এম কামরুল হাসান। অভিযানের সময় সড়কে অনুমোদনহীনভাবে চলাচল ও মাটি পরিবহনের অভিযোগে ট্রাক্টরগুলো আটক করা হয়।

ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, অবৈধভাবে চলাচলকারী যানবাহনের কারণে সড়ক দুর্ঘটনার ঝুঁকি বৃদ্ধি, যানজট সৃষ্টি এবং সড়কের ক্ষতি হওয়ায় নিয়মিত নজরদারির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে চালক ও মালিকদের সড়ক পরিবহন আইন মেনে চলার আহ্বান জানানো হয়। পাশাপাশি জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

স্থানীয়রা সড়কে অবৈধ যানবাহনের বিরুদ্ধে ট্রাফিক বিভাগের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: