শুক্রবার, ১৯ Jun ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
আবদুল মান্নান চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার নবগ্রামে মাদকবিরোধী
জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ই জুন) বিকেলে স্থানীয় নবগ্রাম সরকারি
প্রাথমিক বিদ্যালয় মাঠে নবগ্রাম সচেতন যুবসমাজ,
প্রবাসী ও এলাকাবাসীর উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাৎ হোসেন। সাবেক ইউপি
সদস্য ইউনুস আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি
ছিলেন চৌদ্দগ্রাম মাধ্যমিক পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান
শিক্ষক জামাল হোসেন, সাংবাদিক সিরাজুল ইসলাম ফরায়েজী,
বেলাল হোসাইন, চৌদ্দগ্রাম মডেল থানার উপ-পরিদর্শক
(এসআই) বিবেক দেবনাথ এবং নবগ্রাম সরকারি প্রাথমিক
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রৌশন আরা বেগম পুতুল। ব্যবসায়ী
হেলাল উদ্দিন ও স্বেচ্ছাসেবী শাকিল হোসেনের যৌথ সঞ্চালনায়
সভায় আরও বক্তব্য দেন গণ্যমান্য ব্যক্তিদের পক্ষে মো. মাসুম,
নবগ্রাম প্রবাসী কল্যাণ সংস্থার সভাপতি সোহেল মজুমদার,
কুয়েত প্রবাসী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া, আবুল হাসেম ও
রিয়াজ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন আবুল কাশেম, ওয়ার্ড
বিএনপির সেক্রেটারি আবুল খায়ের, মানবাধিকার বাস্তবায়ন
ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলামসহ এলাকার
গণ্যমান্য ব্যক্তিবর্গ। মাদক একটি সামাজিক ব্যাধি। মাদক
নির্মূলে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সমন্বিতভাবে কাজ করতে
হবে। নিজ নিজ অবস্থান থেকে সচেতনতা বৃদ্ধি, সন্তানদের
নৈতিক ও ধর্মীয় শিক্ষায় উদ্বুদ্ধ করা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী
বাহিনীর কার্যকর ভূমিকার মাধ্যমে মাদকের বিস্তার রোধ করা
সম্ভব। সভায় জানানো হয়, গত কয়েক মাস ধরে নবগ্রামের
যুবসমাজ, প্রবাসী ও সচেতন নাগরিকদের উদ্যোগে এলাকায়
মাদকবিরোধী বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর ফলে বেশ
কয়েকজন মাদকসেবী ও মাদক কারবারিকে সংশোধনের সুযোগ
দেওয়া হয়েছে এবং এলাকায় মাদকের বিস্তার আগের তুলনায়
কমেছে বলে দাবি করা হয়। আয়োজকরা জানান, মাদকবিরোধী
কার্যক্রম নিয়ে কিছু মহলের বিরোধিতার প্রেক্ষাপটে জনমত
গঠন ও সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে এ সভার আয়োজন করা হয়েছে।
মাদকমুক্ত সমাজ গঠনে সকল শ্রেণি-পেশার মানুষের সক্রিয় অংশ
গ্রহণের আহ্ধসঢ়;বান জানান।