শনিবার, ২০ Jun ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
মুহাম্মদ নুরুন্নবী মুন্না, স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ: ঘটনা-১ঃ অদ্য ১৯-০৬-২০২৬ খ্রি. সন্ধ্যা ১৮.২০ ঘটিকার সময় মুন্সীগঞ্জে মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর এসআই (নিঃ) মোঃ ইয়াকুব হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মুন্সীগঞ্জ থানাধীন ডিঙ্গাভাঙ্গা সাকিনস্থ দাউন্না পুকুর এর পশ্চিম পাড়ে জনৈক রাজা মিয়া এর বসত ঘরের সামনে অভিযান পরিচালনা করে মোঃ সুমন (৪৫), পিতা- মৃত আমির হোসেন, সাং- সরকারপাড়া, এ/পি সাং- গোলাপরায়ের দীঘিরপাড় মাদবর বাড়ি, থানা ও জেলা- মুন্সীগঞ্জ’কে ৫২ (বায়ান্ন) পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
ঘটনা-২ঃ অদ্য সন্ধ্যা ১৮.৩০ ঘটিকার সময় মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর এসআই (নিঃ) রাশেদ মুন্সী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মুন্সীগঞ্জ থানাধীন দক্ষিণ ইসলামপুর সাকিনস্থ জনৈক গোলজার এর বসতঘরের সামনের ফাঁকা জায়গায় অভিযান পরিচালনা করে ১. মোঃ সাগর (৩৬), পিতা- মৃত মোসলেম উদ্দিন হাতেম, সাং- যোগিনীঘাট, ২. মোঃ মাসুদ (৪৬), পিতা- মৃত খোরশেদ বেপারী, সাং- দক্ষিণ ইসলামপুর, ৩. মোঃ হারুনুর রশিদ (৪১), পিতা- গিয়াস উদ্দিন, সাং- দক্ষিণ ইসলামপুর ও ৪. ফরহাদ (২৬), পিতা- মোঃ শাহিন, সাং- উত্তর ইসলামপুর, সর্ব থানা ও জেলা- মুন্সীগঞ্জদ্বয়’কে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
সর্বমোট (৫২+৫০)= ১০২ পিস ইয়াবাসহ ০এ জনকে গ্রেফতার করা হয়।
এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।