শনিবার, ২০ Jun ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন

শিরোনাম
বাংলাদেশকে ফুটবল বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখতে হবে: প্রধানমন্ত্রী জনকল্যাণে জামায়াত নেতাকর্মীদের উৎসর্গিত হতে হবে: ডাঃ আব্দুল্লাহ মুঃ তাহের আইনশৃঙ্খলা উন্নয়নে কাজের প্রত্যয় কালিগঞ্জ থানায় নতুন ওসি শহিদুল ইসলাম “মুন্সীগঞ্জ ডিবি পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ ০৫ জন গ্রেফতার” নড়াইলে অধ্যক্ষ শা ম আনয়ারুজ্জামানের স্মরণে সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাফিনিয়ার চোট নিয়ে যা জানা গেল ইরান যুদ্ধে চীনের কূটনৈতিক জয়? উসকানিমূলক পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে: রিজভী মোহাম্মদপুরের অপরাধীদের নির্মূলের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর একজন ক্ষুদ্র ব্যবসায়ীর স্বপ্নযাত্রা- মো: হাছান উদ্দিন মিয়া

আইনশৃঙ্খলা উন্নয়নে কাজের প্রত্যয় কালিগঞ্জ থানায় নতুন ওসি শহিদুল ইসলাম

শেখ ফারুক হোসেন, সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরার কালিগঞ্জ থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোঃ শহিদুল ইসলাম। শুক্রবার (১৯ জুন) রাতে তিনি বিদায়ী ওসি জুয়েল হোসেনের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। জানা গেছে, এর আগে তিনি তালা থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন। সাম্প্রতিক বদলির আদেশে তালা থানা থেকে কালিগঞ্জ থানায় যোগদান করেন তিনি।

দায়িত্ব গ্রহণের পর প্রতিক্রিয়ায় ওসি মোঃ শহিদুল ইসলাম বলেন, কালিগঞ্জে এসে তিনি মাদক ব্যবসার বিস্তার এবং এর নেতিবাচক প্রভাব সম্পর্কে জানতে পেরেছেন। মাদক নির্মূল, সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে তিনি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবেন বলে জানান। তিনি বলেন, “মাদকমুক্ত ও শান্তিপূর্ণ কালিগঞ্জ গড়ে তুলতে পুলিশ প্রশাসন দৃঢ়ভাবে কাজ করবে। আইনশৃঙ্খলা রক্ষায় কোনো ধরনের অপরাধ বা অনিয়মের সঙ্গে আপস করা হবে না।এলক্ষ্যে তিনি উপজেলার রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি নিরাপদ ও অপরাধমুক্ত কালিগঞ্জ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: