শনিবার, ২০ Jun ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন

শিরোনাম
বাংলাদেশকে ফুটবল বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখতে হবে: প্রধানমন্ত্রী জনকল্যাণে জামায়াত নেতাকর্মীদের উৎসর্গিত হতে হবে: ডাঃ আব্দুল্লাহ মুঃ তাহের আইনশৃঙ্খলা উন্নয়নে কাজের প্রত্যয় কালিগঞ্জ থানায় নতুন ওসি শহিদুল ইসলাম “মুন্সীগঞ্জ ডিবি পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ ০৫ জন গ্রেফতার” নড়াইলে অধ্যক্ষ শা ম আনয়ারুজ্জামানের স্মরণে সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাফিনিয়ার চোট নিয়ে যা জানা গেল ইরান যুদ্ধে চীনের কূটনৈতিক জয়? উসকানিমূলক পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে: রিজভী মোহাম্মদপুরের অপরাধীদের নির্মূলের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর একজন ক্ষুদ্র ব্যবসায়ীর স্বপ্নযাত্রা- মো: হাছান উদ্দিন মিয়া

জনকল্যাণে জামায়াত নেতাকর্মীদের উৎসর্গিত হতে হবে: ডাঃ আব্দুল্লাহ মুঃ তাহের

আবদুল মান্নান চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা ও জামায়াতে ইসলামীর
কেন্দ্রীয় নায়েবে আমীর ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের এমপি
বলেছেন, জামায়াত নেতাকর্মীদের সমাজের কল্যাণে নিজেকে
বিলিয়ে দিতে হবে। প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা, সাহসিকতার
পরিচয়, আমানতদারী ও ত্যাগের মানসিকতা অর্জন করতে হবে। সেই
সাথে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনাকারী হওয়া এবং সাংগঠনিক
শৃংখলা রক্ষায় আপোষহীন থাকার আহ্ধসঢ়;বান জানান তিনি। শনিবার
(২০ জুন) দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ্#৩৯;ডলি রিসোর্ট্#৩ে৯;
আয়োজিত উপজেলা জামায়াতের ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলনে
প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চৌদ্দগ্রামের
উন্নয়ন প্রসঙ্গে ডাঃ তাহের আরও বলেন, ্য়ঁড়ঃ;চৌদ্দগ্রামের বিভিন্ন
অবকাঠামো উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবন নির্মাণসহ
শিক্ষার মান উন্নয়ন, বিভিন্ন সড়ক নির্মাণ ও মেরামত এবং
ইউনিয়ন পরিষদগুলোর নতুন ভবন নির্মাণসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির
উন্নতির বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।্য়ঁড়ঃ; এ সময়
একটি সুন্দর ও আদর্শ চৌদ্দগ্রাম গঠনে মাদক এবং কিশোর গ্যাং
প্রতিরোধে সমাজের সর্বস্তরের মানুষকে সোচ্চার ভুমিকা পালন করার
আহ্ধসঢ়;বান জানান তিনি। জামায়াতের চৌদ্দগ্রাম উপজেলা আমীর
মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারী বেলাল
হোসাইনের পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা
আবদুল হালিম, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী
ভুঁইয়া, কুমিল্লা দক্ষিণ জেলা আমীর এডভোকেট মুহাম্মদ
শাহজাহান এবং কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অধ্যক্ষ ড. শফিকুল আলম
হেলাল। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম
উপজেলার সাবেক আমীর ভিপি সাহাব উদ্দিন, পৌরসভা আমীর মাওলানা
ইব্রাহীম, উপজেলা সহকারী সেক্রেটারি আব্দুর রহিম, পৌরসভা

জামায়াতের নায়েবে আমীর কাজী ইয়াছিন, পৌরসভা সেক্রেটারী
মোশারফ হোসেন ওপেল, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের কর্মপরিষদ
সদস্য জয়নাল আবেদিন পাটোয়ারী, ডাঃ মঞ্জুর আহমেদ সাকি,
মাওলানা আবু বকর ছিদ্দিক, মাস্টার কামাল উদ্দিন মজুমদার ও আবু
তৈয়বসহ বিভিন্ন ইউনিয়নের আমীরবৃন্দ। উক্ত সম্মেলনে
চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার ১৩টি ইউনিয়নের বিভিন্ন
ওয়ার্ড জামায়াতের বিপুল সংখ্যক দায়িত্বশীল নেতাকর্মী উপস্থিত
ছিলেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: