রবিবার, ২১ Jun ২০২৬, ০৪:১১ অপরাহ্ন

শিরোনাম
মুন্সীগঞ্জের সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত পূর্ববর্তী সরকারের গাফিলতিতে টিকা কর্মসূচিতে সংকট পূর্ববর্তী সরকারের গাফিলতিতে টিকা কর্মসূচিতে সংকট উজিরপুরে বসত বাড়িতে হামলা ও নারীদের হেনস্তার প্রতিবাদে সংবাদ সম্মেলন নানাবাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু প্রেস ক্লাব চত্বরে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মারা গেছেন বাংলাদেশকে ফুটবল বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখতে হবে: প্রধানমন্ত্রী জনকল্যাণে জামায়াত নেতাকর্মীদের উৎসর্গিত হতে হবে: ডাঃ আব্দুল্লাহ মুঃ তাহের আইনশৃঙ্খলা উন্নয়নে কাজের প্রত্যয় কালিগঞ্জ থানায় নতুন ওসি শহিদুল ইসলাম

প্রেস ক্লাব চত্বরে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

শেখ ফরিদ আহমেদ, গোপালগঞ্জ: গোপালগঞ্জের চন্দ্রদিঘলিয়ার বীর মুক্তিযোদ্ধা মোঃ মোশারেফ হোসেন মোল্লার বিরুদ্ধে বিভিন্ন সংবাদমাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর অপপ্রচার চালানোর প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে স্থানীয় মুক্তিযোদ্ধা সমাজ। আজ ২১ জুন (রবিবার) সকাল ১০ টায় গোপালগঞ্জ প্রেস ক্লাব চত্বরে ভুক্তভোগী পরিবার ও স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের উদ্যোগে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে বীর মুক্তিযোদ্ধার সম্মানহানি ও ষড়যন্ত্রের প্রতিকার চেয়ে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন আন্দোলনকারীরা।

মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা পরিষদ প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা বোরহান উদ্দিন শেখ , বীর মুক্তিযোদ্ধা সবেদ আলী ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা এনায়েত হোসেনসহ স্থানীয় সুধীসমাজ।

বক্তারা বলেন, দেশের সূর্যসন্তানদের অবদানকে খাটো করতে এবং সমাজে তাঁদের হেয় প্রতিপন্ন করতে একটি স্বার্থান্বেষী মহল সুপরিকল্পিতভাবে সংবাদমাধ্যমে মিথ্যা তথ্য পরিবেশন করছে। গণমাধ্যমে বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে এমন অপপ্রচার চালানোকে একটি ‘জঘন্যতম ষড়যন্ত্র’ বলে আখ্যা দেন তাঁরা। অবিলম্বে এই হীন চক্রান্তকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। একই সাথে, পুরো ঘটনার পেছনের সত্য উদঘাটনে সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্তৃপক্ষকে একটি নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের জোর দাবি জানানো হয়।

মানববন্ধনে আবেগঘন কণ্ঠে ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা মোঃ মোশারেফ হোসেন মোল্লা বলেন, “আমি একজন খাঁটি মুক্তিযোদ্ধা (মুক্তিযোদ্ধা নম্বর: ০১৩৫০০০৫০৯৪) লাল মুক্তিবার্তা নং ১০৯০১০২৭৮ একটি কুচক্রী মহল আমার দীর্ঘদিনের সুনাম ও সম্মান ক্ষুণ্ন করতে উঠেপড়ে লেগেছে। আমি এই নোংরা চক্রান্তের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।”

মানববন্ধনে উপস্থিত বক্তা ও ভুক্তভোগী পরিবার দেশের বীর সন্তানদের রাষ্ট্রীয় ও সামাজিকভাবে মর্যাদা রক্ষায় প্রশাসনের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: