রবিবার, ২১ Jun ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
মানিকগঞ্জ থেকে আকাশ চৌধুরী: মানিকগঞ্জের সিংগাইর উপজেলা উপজেলার জামির্ত্তা ইউনিয়নের কাঞ্চননগর গ্রামে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। রবিবার (২১ জুন) সন্ধ্যা ৭টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন কাঞ্চননগর গ্রামের নেওয়াজের ছেলে কবির (৩০) এবং রফি মিস্ত্রীর ছেলে শহিদুল ইসলাম (২৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে কবির ও শহিদুল ইসলাম ব্যক্তিগত কৃষিকাজে মাঠে যান। এ সময় হঠাৎ বজ্রপাতে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।