সোমবার, ২২ Jun ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন

শিরোনাম
মানিকগঞ্জে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত রাঙামাটির হরিণা সীমান্তে চায়না রসুন ও ইউরিয়া সার জব্দ শান্তিপূর্ণ ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. তাহের আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে গোপালগঞ্জে সেনাবাহিনী মোতায়েন উজিরপুরে আমেরিকা প্রবাসী কবির হাসান মৃধার মৃত্যুতে -এমপি শরফুদ্দীন সান্টুর শোক উজিরপুরে ময়না শিশু পার্কে অবৈধ ঝুপড়ি ঘর ৩ দিনের মধ্যে অপসারণের নির্দেশ দেন উপজেলা প্রশাসন কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী ও এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর বড়াইগ্রামে টয়লেট বরাদ্দে কোটি টাকার ডিজিটাল চাঁদাবাজির অভিযোগ চীনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাঙামাটির হরিণা সীমান্তে চায়না রসুন ও ইউরিয়া সার জব্দ

রাঙামাটির সীমান্তবর্তী হরিণা এলাকায় নদীপথে ভারতে পাচারের সময় বিপুল পরিমাণ চায়না রসুন ও ইউরিয়া সার জব্দ করেছে বিজিবি। বৃহস্পতিবার সকালে ছোট হরিণা সীমান্ত দিয়ে ইঞ্জিনচালিত বোটে এসব পণ্য পাচারের চেষ্টা করা হলে ১২ বিজিবির একটি টহল দল অভিযান চালিয়ে সেগুলো জব্দ করে।

বিজিবি সূত্র জানায়, বাংলাদেশ থেকে অবৈধভাবে পণ্য ভারতে পাচারের গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় নজরদারি ও টহল জোরদার করা হয়। অভিযানের সময় একটি ইঞ্জিনচালিত বোট থেকে ১৮ বস্তা চায়না রসুন এবং ৯ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়।
সূত্র আরও জানায়, সীমান্ত এলাকায় একটি চোরাচালান চক্র বিভিন্ন সময়ে বাংলাদেশি পণ্য পাচারের চেষ্টা করে আসছে। তবে বিজিবির নিয়মিত তৎপরতায় তাদের এসব অপচেষ্টা বারবার ব্যর্থ হচ্ছে।

ইমরুল কায়েস মেহেদী জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর নজরদারি অব্যাহত রেখেছে। তিনি বলেন, কোনো অবৈধ পণ্য যাতে সীমান্ত অতিক্রম করতে না পারে, সে জন্য বিজিবি সর্বদা সজাগ রয়েছে। এছাড়া গত মাসে প্রায় ১ হাজার ৫০০ কেজি চায়না রসুন জব্দ করা হয়েছিল বলেও তিনি জানান।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: