সোমবার, ২২ Jun ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন

শিরোনাম
মানিকগঞ্জে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত রাঙামাটির হরিণা সীমান্তে চায়না রসুন ও ইউরিয়া সার জব্দ শান্তিপূর্ণ ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. তাহের আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে গোপালগঞ্জে সেনাবাহিনী মোতায়েন উজিরপুরে আমেরিকা প্রবাসী কবির হাসান মৃধার মৃত্যুতে -এমপি শরফুদ্দীন সান্টুর শোক উজিরপুরে ময়না শিশু পার্কে অবৈধ ঝুপড়ি ঘর ৩ দিনের মধ্যে অপসারণের নির্দেশ দেন উপজেলা প্রশাসন কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী ও এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর বড়াইগ্রামে টয়লেট বরাদ্দে কোটি টাকার ডিজিটাল চাঁদাবাজির অভিযোগ চীনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মানিকগঞ্জে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত

মানিকগঞ্জ থেকে আকাশ চৌধুরী: “সকল প্রাণের জন্য চাই নিরাপদ খাদ্য” প্রতিপাদ্যে মানিকগঞ্জে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ জুন) মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) মানিকগঞ্জ জেলা শাখার যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ নাজমুল হোসেন খান। তিনি বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করা শুধু সরকারের একার দায়িত্ব নয়; উৎপাদক, ব্যবসায়ী ও ভোক্তা—সবার সম্মিলিত সচেতনতা এবং দায়িত্বশীল আচরণের মাধ্যমেই নিরাপদ খাদ্য ব্যবস্থা গড়ে তোলা সম্ভব।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও ক্যাবের উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিশ্বাস, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শাহানুর ইসলাম এবং ক্যাব মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি এ.বি.এম. সামছুন্নবী তুলিপ। অনুষ্ঠানে নিরাপদ খাদ্য বিষয়ে প্রবন্ধ উপস্থাপন ও সঞ্চালনা করেন মানিকগঞ্জের নিরাপদ খাদ্য কর্মকর্তা মোছা. রৌশন আরা বেগম। সভাপতিত্ব করেন মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ বেগম।

বক্তারা বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে উৎপাদন, সংরক্ষণ, পরিবহন ও বিপণনের প্রতিটি পর্যায়ে মানসম্মত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ব্যাপক জনসচেতনতা সৃষ্টি জরুরি। তারা আরও বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করা গেলে খাদ্যবাহিত রোগ কমবে এবং সুস্থ ও কর্মক্ষম জাতি গঠনে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কর্মসূচিতে শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: