মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন

শিরোনাম
গোপালগঞ্জে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে নীরবতা, মাঠে যুবদল-ছাত্রদলের প্রতিবাদ মিছিল সাইফুল্লাহ হত্যার বিচারের দাবিতে নড়াইলে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল চাটখিলে গৃহবধু রিপা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন নারীর শিক্ষা ও আত্মবিশ্বাস নিশ্চিতকরণে জেলা প্রশাসক, মুন্সীগঞ্জ মহোদয়ের উদ্বুদ্ধকরণমূলক আলোচনা অবসর থেকে রেকর্ড, আরেকটি অমর মেসি মুহূর্ত সালমান শাহর মরদেহ উত্তোলনের অনুমতি বাতিল মানিকগঞ্জের সিংগাইর মারিয়া হত্যার বিচার দাবিতে মানববন্ধন হয়েছে মধ্যপাড়া পাথরখনিতে বিষ্ফোরকের অভাবে এক মাস ধরে বন্ধ রয়েছে পাথর উত্তোলন কার্যক্রম ফ্রান্সে তীব্র গরমে ১৮ জনের মৃত্যু, ইউরোপজুড়ে সতর্কতা নিষিদ্ধ দলের তৎপরতা চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: সেতুমন্ত্রী

গোপালগঞ্জে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে নীরবতা, মাঠে যুবদল-ছাত্রদলের প্রতিবাদ মিছিল

শেখ ফরিদ আহমেদ, গোপালগঞ্জ: কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জসহ দেশের ছয়টি জেলায় ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে সরকার। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলাগুলোতে সেনাবাহিনী মোতায়েন রয়েছে। সরকারের এই কঠোর অবস্থানের কারণে আওয়ামী লীগের দুর্গ হিসেবে পরিচিত গোপালগঞ্জে দলটির বা এর কোনো অঙ্গ সংগঠনের কোনো কর্মসূচি পরিলক্ষিত হয়নি।

স্থানীয় সূত্র ও শহরবাসী জানান, প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে প্রতি বছর গোপালগঞ্জে যে উৎসবমুখর পরিবেশ থাকত, এবার তার সম্পূর্ণ উল্টো চিত্র দেখা গেছে। জেলা শহরের কোথাও আওয়ামী লীগ বা তার সহযোগী সংগঠনের কোনো নেতাকর্মীকে মাঠে নামতে দেখা যায়নি এবং কোনো ধরনের কর্মসূচিও প্রত্যক্ষ করেননি স্থানীয় বাসিন্দারা।

আওয়ামী লীগের এই নীরবতার মধ্যেই দুপুর ১২টার দিকে জেলা শহরে রাজপথে শোডাউন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর অঙ্গ সংগঠনগুলো। দলটির চলমান ‘সাংগঠনিক সপ্তাহ’ উপলক্ষে যুবদলের ব্যানারে এবং ছাত্রদলের সক্রিয় অংশগ্রহণে একটি বিশাল প্রতিবাদ মিছিল বের করা হয়। ‘অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে’ স্লোগান দিয়ে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

শহর প্রদক্ষিণ শেষে মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে একটি সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়। সভায় যুবদল নেতা রাশেদুজ্জামান পলাশ ও ছাত্রদল নেতা রিয়াজুদ্দিন লিপ্টন বক্তব্য রাখেন। বক্তারা বলেন, দেশের রাজনীতিতে অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত কর্মকাণ্ডের আর কোনো স্থান হবে না। তারা অবিলম্বে সব ধরনের রাজনৈতিক অপকৌশল বন্ধের দাবি জানান।

এদিকে, ছয় জেলায় সেনাবাহিনী মোতায়েনের পর থেকে গোপালগঞ্জ জেলা শহরসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কড়া নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছ। শেষ খবর পাওয়া পর্যন্ত জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: