বুধবার, ২৪ Jun ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন

শিরোনাম
গোপালগঞ্জে বিএনপি’র বিশাল বিক্ষোভ-সমাবেশ: মাদক, সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহতের ঘোষণা সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন জেলা প্রশাসন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী মহোদয় নদী পুনরুদ্ধারে সরকার মহাপরিকল্পনা বাস্তবায়ন করছে: শিবালয়ে ত্রাণমন্ত্রী সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন লক্ষ্মীপুরে ২মাস ধরে নিখোঁজ কলেজছাত্রী, ফিরে পেতে পরিবারের আকুতি আর্জেন্টিনা-পর্তুগাল দ্বৈরথ কি দেখা যাবে বিশ্বকাপে? শেষ পত্রে দেখা মিলবে তিন কিংবদন্তির মার্কিন সিনেটে বড় ধাক্কা খেলেন ট্রাম্প পরীক্ষায় নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী

লক্ষ্মীপুরে ২মাস ধরে নিখোঁজ কলেজছাত্রী, ফিরে পেতে পরিবারের আকুতি

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের ডিগ্রী শেষ বর্ষের ছাত্রী মুর্শিদা আক্তার নিশি দুই মাস ধরে নিখোঁজ রয়েছে। তার সন্ধানে কাজ করছে পুলিশ। মেয়েকে খুঁজে পেতে আকুতি জানিয়েছেন তার মা ছকিনা বেগম।

এদিকে ২১ দিন আগে ৩ জুন একটি ইমো আইডি থেকে নিশি তার মায়ের সঙ্গে কথা বলেন। তখন নিশি তার মাকে জানিয়েছে, একটি ঘরে তাকে আটকে রাখা হয়েছে। ঘর থেকে বের হতে না পারায় সে কোন জায়গায় আছে তা বলতে পারেনি।

বুধবার (২৪ জুন) বিকেলে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোথাও নিশির সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ ডায়েরি সূত্র জানায়, নিশি কমলনগর উপজেলার তোরাবগঞ্জ এলাকার বাসিন্দা আব্দুল খালেকের মেয়ে। ২২ এপ্রিল সকালে সে কলেজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে সে আর বাড়ি ফিরেনি।

নিশির বরাত দিয়ে তার মা ছকিনা বলেন, কলেজ যাওয়ার উদ্দেশ্যে নিশি ঘটনার দিন তোরাবগঞ্জ থেকে সিএনজি চালিত অটোরিকশায় উঠে৷ অটোরিকশাটি নষ্ট হয়ে যাওয়ায় তাকে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের সূতারগোপ্টা এলাকায় নামিয়ে দেয় চালক। পরে সে অন্য একটি অটোরিকশায় উঠে। সেই অটোরিকশা থেকেই কেউ তার মুখে স্প্রে করে তাকে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। আমার মেয়েকে আমি ফেরত চাই।

নিশির চাচা আবুল বাশার বলেন, নিশি ইমোতো কল দিয়ে জানিয়েছে তাকে একটি ঘরে আটকে রাখা হয়েছে। এক মহিলা তাকে খাবার দিতে আসে। ওই মহিলার মোবাইল থেকে ইমোতে কল দিয়ে তার মাকে বিষয়টি জানিয়েছে। দুই মাস পার হয়ে গেলেও এখনো মেয়েটিকে খুঁজে পাইনি। পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর কাছে নিশিকে খুঁজে বের করে দিতে অনুরোধ জানাচ্ছি।

লক্ষ্মীপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবীর বলেন, ২২ এপ্রিল কলেজছাত্রী নিশি নিখোঁজ হয়। ২৫ এপ্রিল তার বাবা থানায় নিখোঁজ ডায়েরি করে। মেয়েটি ইমোতে তার মায়ের সঙ্গে প্রায়ই কথা বলে। ইমোতে কথা বলায় সে কোথায় আছে তা শনাক্ত করা সম্ভব হচ্ছে না। ধারণা করা হচ্ছে, সে অপহরণ হয়নি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: