বুধবার, ২৪ Jun ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ: আজ ২৪ জুন ২০২৬ (বুধবার) জেলা প্রশাসন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী মহোদয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোছাঃ নাজমা নাহার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব শরীফ উল্যাহ, বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
পরিদর্শনকালে জেলা প্রশাসক মহোদয় বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়ন ও সংস্কার কার্যক্রমের উদ্বোধন করেন। এসব কার্যক্রমের মধ্যে রয়েছে— ছেলে ও মেয়ে শিক্ষার্থীদের জন্য পৃথক ওয়াশরুম স্থাপন ও টাইলসকরণ, ওয়াশরুমের সেফটি ট্যাংক ও সোকওয়েল নির্মাণ, বিদ্যালয় ভবনের ওয়াল প্লাস্টার, ফ্লোর টাইলস স্থাপন এবং সম্পূর্ণ স্কুল ভবনের রঙকরণ। জেলা প্রশাসন ও জেলা পরিষদের উদ্যোগে বাস্তবায়িত এ প্রকল্পের প্রাক্কলিত ব্যয় প্রায় ২০ লক্ষ টাকা, যা বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও মনোরম শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এছাড়াও তিনি বিদ্যালয়ের সব শিক্ষার্থীর জন্য স্কুল ড্রেস প্রদান করার প্রতিশ্রুতি দেন এবং শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক ও মানসম্মত শিক্ষা-পরিবেশ গড়ে তুলতে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস প্রদান করেন।