শনিবার, ২৭ Jun ২০২৬, ১১:১১ অপরাহ্ন

শিরোনাম
সাতক্ষীরা জেলা জামায়াতের যুববিভাগের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত র‌্যাব-৭ অভিযানে প্রায় ৩০০ কেজি গাঁজা উদ্ধার, নারীসহ গ্রেপ্তার-৪ উজিরপুর আলোচিত, সমালোচিত স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এস এম মাইদুল ইসলামের বদলি ফুলবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে এ্যাডভোকেসি সভা নড়াইল জেলা পরিষদের ৩৮ কোটি টাকা বাজেট ঘোষণা কাশিয়ানীতে মাদ্রাসার মোহতামিমের বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগে মামলা ও গ্রেফতার লক্ষ্মীপুরে ইউনিয়ন যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত মাছুমুর রহমান বাপ্পী এবার ২০২৬ FIFA World Cup- বিশ্বকাপের ভলেন্টিয়ার যে মানুষটির অপেক্ষায় আছেন তটিনী তিন দেশের নাগরিকদের সৌদি ভ্রমণ নিষিদ্ধ

নড়াইল জেলা পরিষদের ৩৮ কোটি টাকা বাজেট ঘোষণা

স্টাফ করসপন্ডেন্ট নড়াইল: নড়াইল জেলা পরিষদের জন্য ২০২৬-২৭ অর্থবছরে ৩৮ কোটি ১১ লাখ ৫৫ হাজার ৬৭৫ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

শনিবার (২৭ জুন) সকালে নড়াইল জেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আছাদুজ্জামান বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকদের উপস্থিতিতে
এ বাজেট ঘোষণা করেন।

মো. আছাদুজ্জামান বলেন, ২০২৬-২৭ অর্থবছরে নড়াইল জেলা পরিষদের জন্য মোট ৩৮ কোটি ১১ লাখ ৫৫ হাজার ৬৭৫ টাকা বাজেট ধরা হয়েছে। এই টাকার মধ্যে রাজস্ব খাত থেকে আয়সহ সরকারের কাছ থেকে অনুদান পাওয়ার আশা করা হচ্ছে।

জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু।

এছাড়াও নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা টি.এম. রাহসিন কবির, এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরদার ইকরামুল কবীর, অতিরিক্ত পুলিশ সুপার মো. রকিবুল হাসান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, নড়াইল বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আলী হাসান, নড়াইল প্রেসক্লাবের সহ-সভাপতি সুলতান মাহমুদ, সাধারণ সম্পাদক এমএম মাহবুবুর রশিদ লাবলু, জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকা ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রধান নির্বাহী কর্মকর্তা আরও বলেন, নড়াইল জেলা পরিষদকে স্বনির্ভর করে গড়ে তোলার চেষ্টা চালানো হচ্ছে। জেলার বিভিন্ন স্থানে বেদখলে থাকা জেলা পরিষদের জমি উদ্ধার, পুকুর খননসহ নড়াইল সদর, লোহাগড়া, কালিয়া ও বড়দিয়ায় মার্কেট নির্মাণের পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, জেলা পরিষদের আয় বাড়ানোর জন্য এগুলোর আধুনিক ব্যবস্থাপনা নিশ্চিত করা হবে। ভবিষ্যতে যাতে জেলা পরিষদ তার নিয়মিত কাজ সুন্দরভাবে সম্পন্ন করতে পারে সে ব্যাপারে জোর দেওয়া হচ্ছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: