রবিবার, ২৮ Jun ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
আবদুল মান্নান চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: চৌদ্দগ্রামে শুক্রবার (২৬ জুন) দুপুর ২.৩০মিনিটে নবগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে প্রবীণ রাজনীতিবিদ, কুমিল্লা দক্ষিণ জেলা কৃষক লীগের সাবেক সহ-সভাপতি, চৌদ্দগ্রাম উপজেলা
আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক শ্রদ্ধেয় মমিনুর রহমান ফটিক (৭৫) এর লাশ রাষ্ট্রীয় মর্যাদা শেষে নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। জানাযার পূর্বে তার লাশ পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হোসেনসহ থানার পুলিশ সদস্যবৃন্দ। রাষ্ট্রীয় মার্যাদার শেষে মরহুমের জানাযা অনুষ্ঠিত হয়েছে। উক্ত জানাযা উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সাবেক আমীর শাহাব উদ্দিন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হারুন অর রশিদ মজুমদার, বিএনপির নেতা খোরশেদ আলম, গিয়াস উদ্দিন, তারাশাইল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক কামরুজ্জামান, বীরমুক্তিযোদ্ধা প্রমদ রঞ্জন চক্রবর্তীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
মৃত্যু কালে তিনি চার ছেলে দুই মেয়ে স্ত্রীসহ বহু আত্নীয় স্বজন রেখে যান।