বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন

শিরোনাম
হাসিনার প্রত্যর্পণ বিষয়ে স্পষ্ট বার্তা দিল ভারত বাংলাদেশ-ভারতসহ কয়েকটি দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক ফের দেশব্যাপী তাফসির মাহফিলে ফিরছেন মিজানুর রহমান আজহারি, জানালেন যে বার্তা হাজতখানায় যুবলীগ নেতার সঙ্গে সাক্ষাতের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ আলেমদের পরামর্শ ও দোয়া নিয়ে সরকার দেশকে এগিয়ে নিতে চায়: ধর্মমন্ত্রী বড় পর্দায় ফিরছেন মোশাররফ-শিমু, সঙ্গে আছেন দীঘি কার্যক্রম নিষিদ্ধ আ.লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট জুলাইয়ের চেতনায় ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে: মোহাম্মদ সেলিম উদ্দিন হাসিনার প্রত্যাবর্তন ঠেকাতে সরকারের সুনির্দিষ্ট রোডম্যাপ দাবি

গোবিন্দের পরকীয়া নিয়ে ভরা মঞ্চে মুখ খুললেন স্ত্রী

বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দের সঙ্গে নিজের দাম্পত্য জীবন ও অভিনেতার পরকীয়া নিয়ে মুখ খুলেছেন তার স্ত্রী সুনীতা আহুজা। ভারতীয় একটি রিয়েলিটি শোর মঞ্চে অংশ নিয়ে তিনি অতীতের বিভিন্ন গুঞ্জন ও তাদের ব্যক্তিগত জীবনের নানা টানাপোড়েন নিয়ে কথা বলেন।

সুনীতা আহুজা সম্প্রতি ‘লক আপ ২’ নামের একটি রিয়েলিটি শোতে প্রতিযোগী হিসেবে যোগ দিয়েছেন। অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে গোবিন্দের পরকীয়া প্রসঙ্গেই কথা তুললেন! জানান, কাউকে ভালোবাসার অর্থ হলো সম্পর্কের কঠিন সময়গুলোকেও মেনে নেওয়া।

গোবিন্দের জীবনে একাধিক পরকীয়ার সম্পর্কের ইঙ্গিত দিয়ে সুনীতা বলেন, যখন আপনি কাউকে ভালোবাসেন, তখন আপনাকে সব কিছু সহ্য করতে হয়। গোবিন্দ জীবনে কতগুলো পরকীয়া করেছে? আপনি প্রশ্ন করলে এই উত্তর আমি দিতে পারব না। অনেক সহ্য করেছি। অভিনেতা-অভিনেত্রীদের পরকীয়া থাকে, সেটা ঠিক কথা। আমার মনে হয়, এত বছর ধরে গোবিন্দকে সাপোর্ট করার পরে, পরের জন্মে আমি তার মতো ছেলে হওয়ার যোগ্য।

অনুষ্ঠানে গোবিন্দের পায়ে গুলি লাগার পুরোনো একটি ঘটনার প্রসঙ্গও টেনে আনেন সুনীতা। তিনি জানান, জীবনে অন্য কেউ চলে আসলেই এমন দুর্ঘটনা ঘটে। সে সময় গুঞ্জন উঠেছিল যে সুনীতাই গোবিন্দকে গুলি করেছিলেন।

এই গুঞ্জন প্রসঙ্গে রসিকতা করে তিনি মন্তব্য করেন, তিনি নিজে কখনো লক্ষ্যভ্রষ্ট হন না।

দীর্ঘদিন ধরেই এই তারকা দম্পতির ব্যক্তিগত জীবন নিয়ে গণমাধ্যমে নানা আলোচনা চলে আসছে, যা সুনীতার এই বক্তব্যের পর আবারও আলোচনায় এলো।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: