মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন

শিরোনাম
গোপালগঞ্জে এস এ পরিবহনে পুলিশের অভিযান: কোটি কোটি টাকার অবৈধ লেনদেনের তথ্য ও নথি জব্দ ক্রেতা নেই, হিমাগার থেকে আলু নিচ্ছে না কৃষক ও ব্যবসায়ী দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কুলাউড়ায় বিএনপি নেতা আলমাছ কে বহিষ্কার নড়াইলে ইয়াবাসহ দম্পতি আটক চৌদ্দগ্রামে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে ডিসির মতবিনিময় কয়রায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত রাষ্ট্রপতি ও মহাসচিবকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বিএনপির শুভেচ্ছা মিছিল ও সমাবেশ কালিয়াকৈর হাইটেক সিটি থেকে চোরাই মালামালসহ ৬ জন আটক ‘মন পাখি’তে সনি রহমান ও বৃষ্টি চৌধুরীর নতুন জুটি হরমুজ দিয়ে যাওয়া জাহাজ থেকে ফি নেবে ইরান

ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের দুঃসংবাদ দিলেন ‘পটল’

টালিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় ‘পটলকুমার গানওয়ালা’ ধারাবাহিকে অভিনয় করে তারকা খ্যাতি লাভ করা শিশুশিল্পী অভিনেত্রী হিয়া দে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। পর্দার ‘পটল’ সোশ্যাল মিডিয়ায় হাসপাতালের বিছানা থেকে একটি ছবি পোস্ট করে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের এই দুঃসংবাদ দিয়েছেন।

সোমবার (২৯ জুন) হাসপাতালের বিছানায় বসে নিজের কিছু ছবি পোস্ট করেছেন অভিনেত্রী হিয়া। সেখানে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘কখনো এরকম কুল রোগী দেখেছো, হাত ভাঙা?’

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, হিয়া বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন এবং তার হাতে শিগগিরই একটি অস্ত্রোপচার করা হবে। তার মা জানিয়েছেন, মেয়ের হাতে প্লেট বসানো হবে। আর হাসপাতালের বিছানা থেকে নিজের ব্যান্ডেজ করা হাতের কয়েকটি ছবি পোস্ট করে জানান―কাবাডি খেলতে গিয়েই এই অঘটন ঘটেছে।

এ ব্যাপারে অভিনেত্রী হিয়ার মা জানিয়েছেন, গত সপ্তাহে স্কুলে অনুর্ধ্ব-১৯ কাবাডি প্রতিযোগিতার জোরকদমে অনুশীলন চলছিল। তখন খেলতে গিয়ে হঠাৎ করেই মাটিতে আছাড় খেয়ে পড়ে যায় তার মেয়ে। এ সময় তার পুরো শরীরের ভার ডান হাতের কব্জির ওপর পড়ে।

মেয়ে হিয়া বিষয়টি প্রথমে সেভাবে গুরুত্ব দেননি। তীব্র যন্ত্রণা নিয়ে কয়েকদিন স্বাভাবিক থাকার চেষ্টা করেছিল। কিন্তু ব্যথা না কমে যখন তা অধিকতর তীব্র হতে থাকে, তখন পরিবারকে জানায় এবং পরে হাসপাতালে নেয়া হয় তাকে। পরীক্ষা করার পর ডাক্তার জানায়, হিয়ার কব্জির হাড় ভেঙেছে। আর এত বড় ঘটনা আড়াল করার জন্য তাকে বকাবকি করাও হয়েছে। পরে মঙ্গলবার (৩০ জুন) তার অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ‘পটল’ চরিত্রে অভিনয় করে বাংলার ঘরে ঘরে আইকন হয়ে ওঠা হিয়া এখন অনেক বড় হয়েছে। অভিনয়ের পাশাপাশি এখন পড়ালেখা ও খেলাধুলা করে, এবার একাদশ শ্রেণির ছাত্রী। তবে পড়ালেখায় ব্যস্ত থাকলেও অভিনয়কে বিদায় জানাননি। এক সাক্ষাৎকারে জানিয়েছেন, পড়ালেখা শেষ করে তারপর লাইট-ক্যামেরা-অ্যাকশনে ফিরতে চান।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: