বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন

শিরোনাম
শ্রীপুরে ৩ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ নড়াইলের লোহাগড়ায় পাট চাষীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মানিকগঞ্জ প্রভাবশালীদের বিরুদ্ধে অবৈধ মাটি কাটার অভিযোগ, ইউএনওর দ্বারস্থ অসহায় নারী কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা গোপালগঞ্জে নবনির্বাচিত আইনজীবী সমিতির পরিচিতি সভা সর্বোচ্চ ৭ বছর কারাদণ্ডের বিধান রেখে জুয়া প্রতিরোধ আইন পাস ওয়ার্ক পারমিট নবায়ন নিয়ে সুখবর দিলো সৌদি গোলের রেকর্ড নয়, এমবাপ্পের লক্ষ্য শুধুই বিশ্বকাপ শিরোপা পাকিস্তান সীমান্তে হামলা চালিয়েছে তালেবান নড়াইলের লোহাগড়া পৌরসভার বাজেট ঘোষণা

গোপালগঞ্জে নবনির্বাচিত আইনজীবী সমিতির পরিচিতি সভা

শেখ ফরিদ আহমেদ, গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে নবনির্বাচিত বিএনপিপন্থী জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১ জুলাই) বিকেলে জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে আদালতের বিজ্ঞ বিচারকবৃন্দের সাথে এই সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে গোপালগঞ্জের বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব মোহাম্মদ সামছুল হকসহ জেলা আদালতের সকল স্তরের বিচারক এবং আইনজীবী সমিতির নবনির্বাচিত কার্যকরী কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন।
পরিচিতি সভায় বিচারকবৃন্দের মধ্য থেকে বক্তব্য রাখেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ সামছুল হক, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ সৈয়দ আরাফাত হোসেন, শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক মোহাম্মদ মোরশেদ আলম এবং ল্যান্ড সার্ভে আপীল ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক (জেলা ও দায়রা জজ) মোঃ রেজাউল করিম।

বক্তব্যে বিচারকবৃন্দ নবনির্বাচিত কমিটিকে আন্তরিক অভিনন্দন জানান। একই সাথে তারা দেশে আইনের শাসন প্রতিষ্ঠা ও বিচারপ্রার্থী সাধারণ মানুষের দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করতে বার (আইনজীবী) ও বেঞ্চের (বিচারক) মধ্যকার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার আহ্বান জানান।

আইনজীবী সমিতির নেতৃবৃন্দের মধ্য থেকে বক্তব্য রাখেন নবনির্বাচিত সভাপতি কাজী আবুল খায়ের, সহ-সভাপতি মোঃ ফরহাদ মোল্লা, সহ-সভাপতি মোঃ মঈনুল হাসান মৃধা এবং সাধারণ সম্পাদক এন্তেখাফ আলম সেলিম।

নেতৃবৃন্দ তাদের বক্তব্যে আদালতের মর্যাদা রক্ষা এবং বিচার ব্যবস্থার সার্বিক উন্নয়নে বিচারকবৃন্দের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। একই সাথে তারা বারের সকল আইনজীবীদের পেশাগত মানোন্নয়ন ও কল্যাণে নিরলসভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন।

উল্লেখ্য, গত ২৩ মে ২০২৬ তারিখে গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির এই কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়ে সকল ১৬টি পদেই বিএনপিপন্থী প্যানেলের আইনজীবীরা বিজয়ী হন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: