বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন

শিরোনাম
শ্রীপুরে ৩ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ নড়াইলের লোহাগড়ায় পাট চাষীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মানিকগঞ্জ প্রভাবশালীদের বিরুদ্ধে অবৈধ মাটি কাটার অভিযোগ, ইউএনওর দ্বারস্থ অসহায় নারী কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা গোপালগঞ্জে নবনির্বাচিত আইনজীবী সমিতির পরিচিতি সভা সর্বোচ্চ ৭ বছর কারাদণ্ডের বিধান রেখে জুয়া প্রতিরোধ আইন পাস ওয়ার্ক পারমিট নবায়ন নিয়ে সুখবর দিলো সৌদি গোলের রেকর্ড নয়, এমবাপ্পের লক্ষ্য শুধুই বিশ্বকাপ শিরোপা পাকিস্তান সীমান্তে হামলা চালিয়েছে তালেবান নড়াইলের লোহাগড়া পৌরসভার বাজেট ঘোষণা

নড়াইলের লোহাগড়ায় পাট চাষীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ করসপন্ডেন্ট নড়াইল: “সেনালি আঁশের সোনার দেশ স্মার্ট বিনির্মাণে বাংলাদেশ ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলের লোহাগড়ায় পাট উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) সকালের দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্প বস্ত্র ও পাট মন্ত্রণালয় ও লোহাগড়া উপজেলা পাট অধিদপ্তরের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার।

এ কর্মশালায় নড়াইল জেলা পাট উন্নয়ন কর্মকর্তা শেখ মো. মাহাবুবউল ইসলাম, লোহাগড়া উপজেলা কৃষি কর্মকর্তা মুনমুন সাহা, উপসহকারী পাট কর্মকর্তা শিমুল কুমার সরকার, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক শারমিন আক্তার, সাংবাদিক সৈয়দ খায়রুল আলমসহ পাট চাষীরা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এ প্রশিক্ষণ কর্মশালায় মোট ৩৫ জন পাট উৎপাদনকারী চাষীরা অংশ নেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: