বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন

শিরোনাম
শ্রীপুরে ৩ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ নড়াইলের লোহাগড়ায় পাট চাষীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মানিকগঞ্জ প্রভাবশালীদের বিরুদ্ধে অবৈধ মাটি কাটার অভিযোগ, ইউএনওর দ্বারস্থ অসহায় নারী কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা গোপালগঞ্জে নবনির্বাচিত আইনজীবী সমিতির পরিচিতি সভা সর্বোচ্চ ৭ বছর কারাদণ্ডের বিধান রেখে জুয়া প্রতিরোধ আইন পাস ওয়ার্ক পারমিট নবায়ন নিয়ে সুখবর দিলো সৌদি গোলের রেকর্ড নয়, এমবাপ্পের লক্ষ্য শুধুই বিশ্বকাপ শিরোপা পাকিস্তান সীমান্তে হামলা চালিয়েছে তালেবান নড়াইলের লোহাগড়া পৌরসভার বাজেট ঘোষণা

শ্রীপুরে ৩ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ

সামস্উদ্দিন বাবর, স্টাফ রিপোর্টার : গাজীপুরের শ্রীপুর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উন্নতমানের বীজ, রাসায়নিক সার ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

বুধবার (১ জুলাই) উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রায় ৩ হাজার কৃষকের মধ্যে উফশী রোপা আমন ধানের বীজ, সার এবং বিভিন্ন ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য প্রয়োজনীয় কৃষি উপকরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ ভূঞা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা সুমাইয়া সুলতানা বন্যা।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, কর্মসূচির আওতায় ৩ হাজার কৃষককে আমন ধান চাষের জন্য জনপ্রতি ৫ কেজি উন্নতমানের ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়েছে।

এছাড়া ১০০ জন কৃষককে গ্রীষ্মকালীন হাইব্রিড মরিচ চাষের জন্য ১০ গ্রাম হাইব্রিড মরিচের বীজ, ৫ কেজি ডিএপি সার, ৫ কেজি এমওপি সার এবং প্রয়োজনীয় বালাইনাশক সরবরাহ করা হয়। একই সঙ্গে কৃষকদের লেবু ও গ্রীষ্মকালীন শাকসবজি চাষে উৎসাহিত করতে সংশ্লিষ্ট উপকরণও বিতরণ করা হয়।

অনুষ্ঠানে কৃষি কর্মকর্তারা জানান, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির মূল উদ্দেশ্য হলো আবাদযোগ্য জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা, আধুনিক কৃষি প্রযুক্তির প্রসার ঘটানো, উৎপাদন ব্যয় কমিয়ে অধিক ফলন অর্জন এবং দেশের খাদ্য নিরাপত্তা আরও শক্তিশালী করা। এ ধরনের সহায়তা কৃষকদের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি কৃষি খাতকে আরও সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: