বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন

শিরোনাম
১৮ বছর পর বাড়ি ফিরলেন বাদল ফরাজি, নিজ হাতে খাওয়ালেন মা ভাঙাচোরা ভ্যানের কষ্ট ঘুচল সহপাঠীদের ভালোবাসায় তাঁর সঙ্গে কোনো আলোচনা হবে না, আলোচনা হবে ভারতের সঙ্গে চীনের মহাকাশ স্টেশনে প্রথম বিদেশি হিসেবে যাচ্ছেন পাকিস্তানি পাইলট মির্জাপুরে দুই রাতে ১২ ট্রান্সফরমার চুরি, সেচ নিয়ে দুশ্চিন্তায় কৃষক ৩ হাজার ১৫০ হীরার মুকুট ছাড়াও কী কী পাবেন মিস ইউনিভার্স ২০২৬ আনন্দ-উল্লাসে মণিপুরিদের রাস উৎসব উদ্‌যাপন ফলকে স্ত্রীরও নাম, সমালোচনার মুখে সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার বেরোবি সাংবাদিকদের নিয়ে পিআইবির তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু ইসলামাবাদে পাকিস্তান ও বাংলাদেশের স্পিকারের বৈঠক, সম্পর্ক জোরদারের অঙ্গীকার

শিবালয়ে সরকারি রাস্তার উন্নয়ন কাজে বাধা: এলাকাবাসীর মানববন্ধন

মানিকগঞ্জ থেকে আকাশ চৌধুরী: শিবালয় উপজেলার উথলী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের কাতরাশিন গ্রামে সরকারি রাস্তার উন্নয়ন কাজে বাধা দেওয়ার প্রতিবাদে এবং দ্রুত কাজ সম্পন্ন করার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী।
আজ বৃহস্পতিবার (২ জুলাই) সকালে কাতরাশিন এলাকায় আয়োজিত এই মানববন্ধনে গ্রামের সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
গ্রামবাসীর অভিযোগ, কাতরাশিন এলাকায় জনস্বার্থে সরকারি রাস্তার উন্নয়নের কাজ শুরু করা হয়। কিন্তু স্থানীয় বাসিন্দা ছালামের ব্যক্তিগত বাঁধার কারণে রাস্তার নির্মাণ কাজ থমকে গেছে। তিনি বিভিন্ন অজুহাতে দীর্ঘ সময় ধরে এই উন্নয়নমূলক কাজে বাধা সৃষ্টি করে আসছেন, যার ফলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে।
মানববন্ধনে উথলী ইউনিয়ন ৯নং ওয়ার্ড ইউপি সদস্য আব্দুল মান্নান মল্লিক ও স্থানীয় বিএনপি নেতা কর্মীসহ স্থানীয় এলাকাবাসী বক্তব্য রাখেন।
মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকারি রাস্তাটি এলাকার জনসাধারণের চলাচলের প্রধান পথ। এই রাস্তার উন্নয়ন হলে সাধারণ মানুষসহ স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা উপকৃত হবে। কিন্তু ছালামের মতো কিছু মানুষের হঠকারিতার কারণে এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হচ্ছে না। তারা অনতিবিলম্বে সরকারি কাজে এই বাধা অপসারণ এবং নির্মাণ কাজ পুনরায় শুরু করার জোর দাবি জানান।
কাতরাশিন গ্রামবাসীর পক্ষ থেকে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের দ্রুত হস্তক্ষেপে এই জটিলতা নিরসনের আহ্বান জানানো হয়েছে। তারা জানান, জনস্বার্থ রক্ষায় এই রাস্তা নির্মাণ করা অতীব জরুরি। যদি দ্রুত পদক্ষেপ নেওয়া না হয়, তবে গ্রামবাসী আরও কঠোর কর্মসূচির ঘোষণা দিতে বাধ্য হবে।
মানববন্ধনে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ভুক্তভোগী সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: