শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
হাফিজুর রহমান,টাঙ্গাইল প্রতিনিধি: নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে টাঙ্গাইল-১ মধুপুর-ধনবাড়ী আসনের এমপি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও
প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন তার নির্বাচনী এলাকার সকল গ্রাম-গ্রঞ্জ থেকে শুরু করে শহর অঞ্চলে একযুগে রাস্তা-ঘাট সহ
নানামূখী উন্নয়ন কাজ করে যাচ্ছে। এতে খুশি ধনবাড়ী-মধুপুর দুই উপজেলার জনসাধারণ।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী তাঁর নির্বাচনী এলাকা টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) সহ সমগ্র দেশের
প্রযুক্তিনির্ভর উন্নয়ন ও বিএনপি সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। তাঁর নিজ এলাকা ধনবাড়ী ও মধুপুরে
স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন এবং ডাক বিভাগের ডিজিটাল সেবা সম্প্রসারণের মাধ্যমে তিনি তৃণমূলের জীবনমান উন্নয়নে
সচেষ্ট রয়েছেন। ডাক বিভাগকে যুগোপযোগী করতে আধুনিক ডিজিটাল সেবা সম্প্রসারণের পাশাপাশি, ক্যাবল শিল্প এবং হাইটেক
পার্কগুলোতে বিদেশি বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ গ্রহণ করেছেন। বিলাসিতা হিসেবে না নিয়ে স্যাটেলাইট ও ড্রোন
প্রযুক্তির মাধ্যমে দুর্যোগ মোকাবিলা ও কৃষি ব্যবস্থাপনার উন্নয়নেও কাজ করে যাচ্ছেন তিনি। তরুণদের প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলতে দেশে
এআই (অও) ট্রেনিং সেন্টার স্থাপন এবং সাশ্রয়ী মূল্যে ইন্টারনেট সেবা ও স্মার্টফোন সহজলভ্য করার ওপর জোর দিয়েছেন তিনি। এছাড়াও,
সরকারি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তিনি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেছেন।
ধনবাড়ীর প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে একটি কাজ করতে তৎকালীন মধুপুর উপজেলা পরিষদে গিয়ে সারা দিন সময় লেগে যেত। জনসাধারণের এমন কষ্ট
দেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও
প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন মধুপুর উপজেলাকে দুই ভাগে বিভক্ত করে ৭ টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে ধনবাড়ী উপজেলা
প্রতিষ্ঠা করেত প্রাণপ্রণ চেষ্টা করেন। তারই ধারাবাহিকতায় তিনি এমপি না হয়েও ২০০৬ সালের ৪ঠা সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী
বিএনপি’র চেয়ারপার্সন আপোষহীন প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়া কে ধনবাড়ীতে এনে ধনবাড়ী উপজেলার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করান।
সেই থেকেই ধনবাড়ী উপজেলার কার্যক্রম শুরু হয়। তৎসময় থেকেই সীমাহীন দুর্ভোগ লাঘব হয় ধনবাড়ী বাসীর। গত ত্রয়োদশ জাতীয় সংসদ
নির্বাচনে জনগণের কাছে দেওয়া যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য ও জীবনমান উন্নয়নের প্রতিশ্রুতি বাস্তবায়নে ধনবাড়ী-মধুপুর দুই
উপজেলায় সকল উন্নয়ন কাজ শুরু করেছেন। ইতিমধ্যেই সেই উন্নয়ন মূলক কাজের সুফল ভোগ করতে পেরে খুশি ধনবাড়ী ও মধুপুর উপজেলার সকল
শ্রেণী ও পেশার মানুষ।
সম্প্রতি তথ্যপ্রযুক্তি মন্ত্রী ধনবাড়ী বাজার ব্যবসায়ী সমিতি’র গঠণতান্ত্রিক নিয়মের অংশ হিসেবে মেয়াদ উর্ত্তীণ নির্বাচন দেওয়ার
প্রতিশ্রতি দিয়েছিলেন ব্যবসায়ীদের। সেই নির্বাচন টি মন্ত্রীর হস্তক্ষেপে সুন্দর ভাবে জাতীয় নির্বাচনের মতো সম্পন্ন হয়। এমন
নির্বাচিত কমিটি পেয়ে খুশি ধনবাড়ী উপজেলার সকল ব্যবসায়ীবৃন্দসহ সকলেই।
ধনবাড়ী উপজেলার বীরতারা ইউনিয়নের বাজিতপুর গ্রামের বাসিন্ধা কৃষক হাবিবুর রহমান, রফিকুল ইসলাম, মাহেদুল হাসান, ফজলুল হক সহ
আরো অনেকে জানান, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন তিনি অত্যন্ত একজন
সাদা মনের সৎ ও নীতিবান মানুষ। তিনি তার দেওয়া সকল কথা ও বিএনপি সরকারের উন্নয়নমূলক কাজ সঠিক ভাবে সম্পন্ন করতে কাজ করে
যাচ্ছেন। এবং কী তিনি এমপি না হয়েও বিগত সময়ে ধনবাড়ী ও মধুপুর উপজেলার বিভিন্ন রাস্তা নিজের টাকায় পাঁকা করণ সহ স্কুল-কলেজ
প্রতিষ্ঠাসহ মসজিদ-মন্দিরের উন্নয়নের কাজ করেছেন। তিনি সেই বিগত প্রায় ২৬ বছর যাবত সুখে-দু:খে ধনবাড়ী-মধুপুর বাসীর পাশে
থেকেছেন। ধনবাড়ী-মধুপুরবাসী আমরা তার ভালোবাসা ও উন্নয়নের আস্থায় বিপুল ভোট প্রদান করে এমপি নির্বাচিত করেছি। সেই সাথে
মন্ত্রীর কড়া নির্দেশনায় ধনবাড়ী ও মধুপুর উপজেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তাকে মন্ত্রীত্ব দেওয়ায় বাংলাদেশ সরকার তারেক
রহমান কে ধন্যবাদ জানাই।
ধনবাড়ী উপজেলা বাজার ব্যবসায় সমিতি’র নবনির্বাচিত সভাপতি উপজেলা বিএনপি’র সাংগঠণিক সম্পাদক আবু বকর সিদ্দিক লেবু
জানান, মাননীয় মন্ত্রী মহোদয়ের হস্তক্ষেপেই ধনবাড়ী বাজার ব্যবসায়ী সমিতি’র নির্বাচনটি সুষ্ঠ সুন্দরভাবে শান্তিপূর্ণ ও আনন্দঘন
পরিবেশে সম্পন্ন হয়েছে। ব্যবসায়ীদের পাশে থেকে সুন্দর এই নির্বাচন উপহার দেওয়ায় মাননীয় মন্ত্রী মহোদয়কে আন্তরিক ভাবে অভিনন্দন
জানাই সকল ব্যবসায়ীদের পক্ষ থেকে।
ধনবাড়ী উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি জানান, মাননীয় মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন একজন ভদ্র বিনয়ী সৎ ও
মেধাবী নেতা। তিনি এই ধনবাড়ী উপজেলা প্রতিষ্ঠাসহ বর্তমানে পুরো ধনবাড়ী-মধুপুর উপজেলার উন্নয়ন কাজ করে যাচ্ছে। তার নির্দেশে
ধনবাড়ী উপজেলা, পৌরসভা,ইউনিয়ন বিএনপি সহ সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা সুন্দর ও উন্নয়নশীল ধনবাড়ী গড়তে কাজ করে
যাচ্ছে।
ধনবাড়ী পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপন জানান, স্বাধীন বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা
বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমান বীর উত্তম এর নীতি আদর্শকে বুকে ধারণ করেই বিএনপি’র সাবেক
প্রয়াত প্রধানমন্ত্রী অপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র সুযোগ্য পুত্র বর্তমান প্রধান প্রধানমন্ত্রী বিএনপি’র চেয়ারম্যান জননেতা
তারেক রহমান এমপি’র নির্দেশনায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন
নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এতে ধনবাড়ী মধুপুরের সকল জনগণ খুশি ও গর্বিত।
ধনবাড়ী পৌর বিএনপি’র সভপতি এস এম এ ছোবহান বলেন, ধনবাড়ী-মধুপুরবাসীকে নিয়ে প্রিয় নেতা মাননীয় মন্ত্রী ফকির মাহবুব আনাম
স্বপন তিনি সব সময় উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। তার কঠোর নজরদারীতে এগিয়ে যাচ্ছে সকল উন্নয়নমূলক কাজ।
ধনবাড়ী উপজেলা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান জানান, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী
ফকির মাহবুব আনাম স্বপন তিনি ধনবাড়ী-মধুপুর বাসীর প্রাণ প্রিয় একজন নেতা। তার অকুণ্ঠ ভালোবাসায় সিক্ত ধনবাড়ী মধুপুরবাসী।
তিনি একজন উন্নয়নশীল ও মানবিক মানুষ। তিনি সুখে-দুখে বিএনপি’র দু:সময়ে সকল নেতাকর্মীসহ সকলের পাশে ছিলেন। তিনি এমপি না
হয়েও ধনবাড়ী ও মধুপুর এলাকার নানা উন্নয়ন করেছেন। যিনি বাংলাদেশের জনগুরুত্বপূর্ণ দুইটি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হয়েও
ধনবাড়ী-মধুপুরের মাটি ও মানুষের সাথে শিকড়ের মতো আকড়ে আছেন। সেই সাথে মাননীয় মন্ত্রী ঘোষণা দিয়েছেন ধনবাড়ী-মধুপুরে অন্যায়
সন্ত্রাস,চাঁদাবাজ অপরাধীদের কোন ভাবেই ঠাঁই হবে না। তিনি নেতা-কর্মীসহ সকল কে ন্যায় নীতি ও বিএনপির আদর্শ মেনে বর্তমান
সরকারের সকল উন্নয়ন মূলক কাজে অংশদারিত্ব হওয়ার আহবান করেছেন।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এর কঠোর নির্দেশণা ও ধনবাড়ী উপজেলা
নির্বাহী অফিসার মিজ্ধসঢ়; নূরজাহান আক্তার সাথী, উপজেলা সহকারী কমিশনার ভূমি পৌর প্রশাসক দিল আফরোজ ও ধনবাড়ী থানার অফিসার
ইনচার্জ (ওসি) নূরুস সালাম সিদ্দিক সহ সকল সরকারী কর্মকর্তা ও কর্মচারীরা স্বচ্ছ ও জবাবদিহিতার সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষায় সর্বদা কাজ
করে যাচ্ছে।
জাতীয় সংসদ সদস্য মাননীয় মন্ত্রী বর্তমান সরকারের উন্নয়ন বাস্তবায়নে ধনবাড়ী-মধুপুর কে আধুনিক নগরায়ন গঠণে এবং জনগনের
জীবনযাত্রার মান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আগামীদিনে এধারা অব্যহত রাখার দাবী ধনবাড়ী ও মধুপুরবাসীর।