শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম
জুলাই বিপ্লবের বীর শহীদদের প্রতি গোপালগঞ্জে সর্বস্তরের মানুষের শ্রদ্ধাঞ্জলি লক্ষ্মীপুরে জুলাই শহীদ দিবস উদযাপন বিএনপির সহযোগী সংগঠন হিসেবে আইনজীবী ফোরামকে স্বীকৃতির দাবিতে সাতক্ষীরায় মিছিল-সমাবেশ চীনে কাঁঠাল রপ্তানির পরিকল্পনায় গাজীপুরের চাষি ও ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক চৌদ্দগ্রামে জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা নড়াইলে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জুলাই শহিদ দিবস পালিত প্রবাসীকে পিটিয়ে ঘরে আটকে রাখলেন স্ত্রী ও সন্তানরা যবিপ্রবিতে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত সূচকের পতনে কমেছে লেনদেনও বন্যা-জলাবদ্ধতায় আ.লীগ-বিএনপি সরকারের আচরণ একই : এবি পার্টি চেয়ারম্যান

লক্ষ্মীপুরে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু পরীক্ষা এবং ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জুলাই) সকালে সদর উপজেলার খিলবাইছা এলাকায় বদিউজ্জামান শিক্ষা ও সেবা কেন্দ্র এর উদ্যোগে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।‎‎ যার সার্বিক সহযোগিতায় ছিলেন লায়ন্স ক্লাব অব ঢাকা, লক্ষ্মীপুর।

এসময় প্রায় দুই শতাধিক চক্ষু রোগীর সেবা প্রদান করা হয়। এর মধ্যে প্রায় শতাধিক রোগীর বিনামূল্যে চোখের ছানি অপারেশন ব্যবস্থা করা হয়। এছাড়া রোগীদের মাঝে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।
‎এমন আয়োজনের মধ্য দিয়ে স্থানীয় মানুষ সন্তোষ প্রকাশ করেন।

‎বদিউজ্জামান ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান লেঃ কর্নেল রুহুল আমিন এর সভাপতিত্বে ক্যাম্পের উদ্বোধন করেন লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া এমপি।

‎বদিউজ্জামান শিক্ষা ও সেবা কেন্দ্রের পরিচালক ও এনএসআই এর সাবেক অতিরিক্ত পরিচালক এম শামসুল আমিন এর সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সভাপতি ডাঃ মোঃ নজরুল ইসলাম পরান, লায়ন্স ক্লাব অব ঢাকা, লক্ষ্মীপুরের ফাউন্ডার লায়ন ইঞ্জিনিয়ার কাজী জহুর উদ্দীন, ক্লাব অ্যাডমিনিস্ট্রেটর লায়ন ইঞ্জিনিয়ার কাজী নিজামউদ্দিন, চক্ষু বিশেষজ্ঞ ডাঃ তুষার কর্মকার।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: