বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন

শিরোনাম
জুলাইয়ের চেতনায় ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে: মোহাম্মদ সেলিম উদ্দিন হাসিনার প্রত্যাবর্তন ঠেকাতে সরকারের সুনির্দিষ্ট রোডম্যাপ দাবি খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক–কর ছাড় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের পরোক্ষ ইন্ধনে জামায়াত আমিরের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে: পরওয়ার বিস্ফোরক ডাবল সেঞ্চুরির টোটকা কার কাছ থেকে পেলেন সূর্যবংশী হাসিনার ফেরার ঘোষণায় ঐক্যের প্রয়োজন নেই: হামিদুর রহমান আযাদ আবাসন ব্যবসায় রাজনৈতিক ছত্রচ্ছায়ায় অনিয়মের জাল: টিআইবি বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বাংলাদেশে আর কখনো রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ধামরাইয়ে এসএসসির ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়

শাওন, মাহির বিরুদ্ধে থানায় জিডি

সামাজিক যোগাযোগমাধ্যমে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে উপহাস এবং এর স্মৃতিস্তম্ভ অবমাননার অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওন, মাহিয়া মাহি ও শান্তা ফারজানা নামের আরেক নারীর বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

শনিবার (৪ জুলাই) শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।

ওসি বলেন, একটি সাধারণ ডায়েরি করা হয়েছে এবং তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার সকালে লিখিত অভিযোগ জমা দেন রাষ্ট্র সংলাপ ফোরামের তিন নেতা কেন্দ্রীয় সদস্যসচিব এ এন এম আয়াস, কেন্দ্রীয় সংগঠক তুহিন ফরাজী এবং প্রধান সমন্বয়ক মুহাম্মদ শাহ আলম বাদশা।

জিডির বিবরণে বলা হয়েছে, তিন নম্বর অভিযুক্ত শান্তা ফারজানা জুলাই স্মৃতিস্তম্ভে জুতা নিক্ষেপ করেছেন। অন্যদিকে মেহের আফরোজ শাওন জুলাই গণঅভ্যুত্থানকে সাজানো নাটক আখ্যা দিয়েছেন এবং মাহিয়া মাহি আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তি ও সংগঠনগুলোকে নিয়ে ব্যঙ্গ করেছেন।

অভিযোগকারীদের দাবি, সামাজিক মাধ্যমে মানহানিকর মন্তব্য ও পোস্ট দিয়ে তারা জনমনে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করেছেন এবং গণঅভ্যুত্থানের চেতনাকে প্রশ্নবিদ্ধ করেছেন। জিডিতে তারা তিনজনের বিরুদ্ধে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

জিডিতে প্রমাণ হিসেবে তিনটি ফেসবুক পোস্টের লিংকও যুক্ত করা হয়েছে। তবে প্রতিবেদনটি লেখা পর্যন্ত শাওন ও মাহির বিরুদ্ধে দেওয়া লিংকে কোনো পোস্ট খুঁজে পাওয়া যায়নি।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, অভিযোগটি যাচাই-বাছাইয়ের জন্য ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাইবার ক্রাইম ইউনিটে পাঠানো হয়েছে। সামাজিক মাধ্যমের পোস্ট, বক্তব্য ও দেওয়া লিংকগুলো সাইবার বিভাগ পরীক্ষা করার পর পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে থানায় জিডি করার পর গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনের সামনে একটি সংবাদ সম্মেলন করে রাষ্ট্র সংলাপ ফোরাম।

সেখানে এ এন এম আয়াস অভিযোগ করে বলেন, অভিযুক্তরা দাবি করেছেন যে গণঅভ্যুত্থানে শত শত মানুষ শহীদ হননি এবং এগুলো সব নাটক। মাহিয়া মাহি বলেছেন, আহত মানুষেরা সব অভিনয় করছেন। এ জন্যই তিন জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: