শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:১৮ অপরাহ্ন

শিরোনাম
জুলাই বিপ্লবের বীর শহীদদের প্রতি গোপালগঞ্জে সর্বস্তরের মানুষের শ্রদ্ধাঞ্জলি লক্ষ্মীপুরে জুলাই শহীদ দিবস উদযাপন বিএনপির সহযোগী সংগঠন হিসেবে আইনজীবী ফোরামকে স্বীকৃতির দাবিতে সাতক্ষীরায় মিছিল-সমাবেশ চীনে কাঁঠাল রপ্তানির পরিকল্পনায় গাজীপুরের চাষি ও ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক চৌদ্দগ্রামে জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা নড়াইলে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জুলাই শহিদ দিবস পালিত প্রবাসীকে পিটিয়ে ঘরে আটকে রাখলেন স্ত্রী ও সন্তানরা যবিপ্রবিতে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত সূচকের পতনে কমেছে লেনদেনও বন্যা-জলাবদ্ধতায় আ.লীগ-বিএনপি সরকারের আচরণ একই : এবি পার্টি চেয়ারম্যান

কালিয়াকৈরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

কেরামত আলী, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: “উন্নত পল্লী সমৃদ্ধ দেশ,সবার আগে বাংলাদেশ ” এই স্লোগানকে সামনে রেখে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড এর আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা, উদ্যোক্তাদের মাঝে ঋণের চেক বিতরণ, বৃক্ষরোপণের জন্য চারা বিতরণ অনুষ্ঠিত হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ফাহিম শাহরিয়ার সভাপতিত্বে দিবসটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর -১ আসনের সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মোফাজ্জল হোসেন।

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সুমন মোল্লার সার্বিক তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা সাদিয়া তাসনিম মুনমুন, গাজীপুর জেলা জাসাসের আহবায়ক শাহ এরশাদ ফকির সহ নারী উদ্যোক্তা,স্থানীয় ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ও উপজেলা থেকে আগত পল্লী উন্নয়ন বোর্ডের উপকারভোগী ব্যক্তিবর্গ।
বক্তারা জানান, নারীর ক্ষমতায়ণ, সঞ্চয়,কারিগরি শিক্ষা গ্রহণ, অবকাঠামোগত উন্নয়ন, গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি, কৃষির উন্নয়ন, শিক্ষার উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি, টেকসই পল্লী উন্নয়ন নিশ্চিত, সমবায়ভিত্তিক কার্যক্রমকে আরও গতিশীল করা জরুরি, পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার ও দক্ষ মানব সম্পদ গঠনের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার উপর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: