শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন

শিরোনাম
জুলাই বিপ্লবের বীর শহীদদের প্রতি গোপালগঞ্জে সর্বস্তরের মানুষের শ্রদ্ধাঞ্জলি লক্ষ্মীপুরে জুলাই শহীদ দিবস উদযাপন বিএনপির সহযোগী সংগঠন হিসেবে আইনজীবী ফোরামকে স্বীকৃতির দাবিতে সাতক্ষীরায় মিছিল-সমাবেশ চীনে কাঁঠাল রপ্তানির পরিকল্পনায় গাজীপুরের চাষি ও ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক চৌদ্দগ্রামে জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা নড়াইলে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জুলাই শহিদ দিবস পালিত প্রবাসীকে পিটিয়ে ঘরে আটকে রাখলেন স্ত্রী ও সন্তানরা যবিপ্রবিতে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত সূচকের পতনে কমেছে লেনদেনও বন্যা-জলাবদ্ধতায় আ.লীগ-বিএনপি সরকারের আচরণ একই : এবি পার্টি চেয়ারম্যান

“শিশু ধর্ষণের চেষ্টাকারী যৌন নিপীড়ক গ্রেফতার”

মুহাম্মদ নুরুন্নবী, স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ: গত ০১ জুলাই ২০২৬ খ্রি. সকাল ০৭.৩০ ঘটিকার সময় লৌহজং থানাধীন কলমা ইউনিয়নের বাশিরা সাকিনস্থ মুদি দোকানদার মোঃ আবু বাক্কার (৭০) তার মুদি দোকানের ভিতরে ০৮ বছরের এক মেয়ে শিশুকে যৌন নিপীড়ন ও ধর্ষণের চেষ্টা করলে শিশুর ডাক চিৎকার দিলে আসামী তাকে বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদান করে। উক্ত ঘটনার প্রেক্ষিতে লৌহজং থানায় ০৭-০৭-২০২৬ খ্রি. তারিখে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু হয়।

মামলা রুজু হওয়ার পরবর্তীতে লৌহজং থানা পুলিশের একটি বিশেষ টিম দ্রুততার সাথে উক্ত মামলার আসামী মোঃ আবু বাক্কার (৭০), পিতা- মৃত সোনা মিয়া হাওলাদার, সাং- বাশিরা, থানা- লৌহজং, জেলা- মুন্সীগঞ্জকে গ্রেফতার করে।
এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: