শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:৫০ অপরাহ্ন

শিরোনাম
জুলাই বিপ্লবের বীর শহীদদের প্রতি গোপালগঞ্জে সর্বস্তরের মানুষের শ্রদ্ধাঞ্জলি লক্ষ্মীপুরে জুলাই শহীদ দিবস উদযাপন বিএনপির সহযোগী সংগঠন হিসেবে আইনজীবী ফোরামকে স্বীকৃতির দাবিতে সাতক্ষীরায় মিছিল-সমাবেশ চীনে কাঁঠাল রপ্তানির পরিকল্পনায় গাজীপুরের চাষি ও ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক চৌদ্দগ্রামে জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা নড়াইলে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জুলাই শহিদ দিবস পালিত প্রবাসীকে পিটিয়ে ঘরে আটকে রাখলেন স্ত্রী ও সন্তানরা যবিপ্রবিতে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত সূচকের পতনে কমেছে লেনদেনও বন্যা-জলাবদ্ধতায় আ.লীগ-বিএনপি সরকারের আচরণ একই : এবি পার্টি চেয়ারম্যান

চৌদ্দগ্রামে ২৪ লিটার বাংলা মদসহ মুক্তা রানী গ্রেফতার

আবদুল মান্নান চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে ২৪ লিটার বাংলা চোলাই মদসহ মুক্তা রানী (৩৫) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। আটক মুক্তা রানী কুমিল্লা মহানগরের সুজানগর সুইপার কলোনীর মৃত জীবন লালের মেয়ে। সোমবার এ তথ্য নিশ্চিত করেন চৌদ্দগ্রাম মডেল থানার সেকেন্ড অফিসার
মোতাব্বির হোসেন। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেলে চৌদ্দগ্রাম বাজারের চট্টগ্রামমুখী সৌদিয়া বাস কাউন্টারের
সামনে অভিযান চালিয়ে ২৪ লিটার বাংলা চোলাই মদসহ মুক্তা রানীকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও পুলিশের তথ্যমতে, তিনি
দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে মাদক পাচারের সঙ্গে জড়িত ছিলেন। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা
হয়েছে। পরে আদালতের নির্দেশে তাকে জেলহাজতে পাঠানো হয়। চৌদ্দগ্রাম মডেল থানার সেকেন্ড অফিসার মোতাব্বির হোসেন বলেন,
২৪ লিটার বাংলা চোলাই মদসহ মুক্তা রানী নামে এক নারীকে আটক করা হয়েছে। মাদক প্রতিরোধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: