শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১০:৩০ অপরাহ্ন

শিরোনাম
ঝুঁকিপূর্ণ পাহাড় থেকে নাগরিকদের সরিয়ে নিন গোলামালির রস-কিচ্ছা- আশরাফ উদ্দীন আহমদ বিশ্বনেতাদের তাজা গুলিসহ রিভলভার উপহার দিলেন এরদোয়ান নেতাকর্মীসহ ডিসেম্বরে বাংলাদেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার বন্যায় ক্ষতিগ্রস্তদের দ্রুত সহায়তার নির্দেশ প্রধানমন্ত্রীর কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড দলে চোটের হানা কালিগঞ্জের নলতায় গাঁজা বিক্রিকালে আটক ২ ২৪ ঘণ্টার মধ্যে স্বামী গ্রেফতার স্ত্রী’কে হত্যা করে মরদেহ খাটে রেখে সন্তানকে নিয়ে পালিয়ে যান স্বামী নড়াইলে ইয়াবা ও গাঁজাসহ ৪ জন আটক বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা বিগত সরকার সাংস্কৃতিক নিদর্শন ধ্বংস করেছে: সংস্কৃতি মন্ত্রী

কালিগঞ্জের নলতায় গাঁজা বিক্রিকালে আটক ২

শেখ ফারুক হোসেন সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে গাঁজা বিক্রির সময় হাতেনাতে আটক হয়েছে মাদক কারবারি নিরঞ্জন বিশ্বাস (৫৯) এবং মাদকসেবি আরাফাত সরদার (২০)।

বৃহস্পতিবার (৯জুলাই) বেলা দেড়টার দিকে নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান পাড় এর নেতৃত্বে জনগণ নলতা চৌমুহনী বাজার এলাকা থেকে তাদের আটক করে।

থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান পাড়ের নেতৃত্বে স্থানীয় জনতা নলতা এলাকার বিশ্বনাথ বিশ্বাসের ছেলে নিরঞ্জন বিশ্বাসের চৌমুহনী বাজারে অবস্থিত চায়ের দোকানে অভিযান চালিয়ে গাঁজা বিক্রিকালে ১শ’ গ্রাম গাঁজাসহ নিরঞ্জন বিশ্বাস এবং উপজেলার তারালী এলাকার আলমগীর সরদারের ছেলে মাদকসেবি আরাফাত সরদারকে আটক করে। থানায় খবর দিলে উপ-পরিদর্শক সোহরাব হোসেনের নেতৃত্বে পুলিশ গাঁজাসহ নিরঞ্জন বিশ্বাস ও আরাফাত সরদারকে থানায় নিয়ে আসেন।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে।

নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মাদক কারবারি ও মাদকসেবিদের বিরুদ্ধে একের পর এক কঠোর ব্যবস্থা গ্রহণ করায় এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে। এ ধরণের পদক্ষেপে এলাকার সর্বস্তরের মানুষ ইউপি চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং সাধুবাদ জানিয়েছেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: