মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন

শিরোনাম
ধনবাড়ীতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত অভিযানে মিলল ১১০০ ইয়াবা ও ২ কেজি গাঁজা; মোটরসাইকেল চুর বাগ বসন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন মানিকগঞ্জের দৌলতপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু লক্ষ্মীপুরে বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে মামলা যানজট নিরসনে চৌদ্দগ্রাম বাজারে উচ্ছেদ অভিযান অবৈধ স্থাপনা গুড়িয়ে দিল উপজেলা প্রশাসন গোপালগঞ্জে তারেক রহমানের সংক্ষিপ্ত যাত্রাবিরতি: এমপি সেলিমুজ্জামানকে বাসে ডেকে নিয়ে আলোচনা পরিকল্পিত পরিবার ও মানসম্মত স্বাস্থ্যসেবার মাধ্যমে এসডিজি অর্জনে সমন্বিত উদ্যোগের আহ্বান মধুমতি নদীতে ভেসে উঠল অর্ধগলিত মরদেহ, পরিচয় শনাক্তে পুলিশের জোর তৎপরতা মানিকগঞ্জ চাঞ্চল্যকর হিরন হত্যা মামলার রায় ২৮ জুলাই

অভিযানে মিলল ১১০০ ইয়াবা ও ২ কেজি গাঁজা; মোটরসাইকেল চুর

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে পাঁচটি চোরাই ও চোরাই সন্দেহভাজন মোটরসাইকেল উদ্ধার করা হয়। একই অভিযানে লৌহজং উপজেলার গোয়ালীমান্দ্রা এলাকা থেকে ১১০০ পিস ইয়াবা ও ২ কেজি গাঁজাও জব্দ করেছে পুলিশ।

পুলিশ সুপার মো. মেনহাজুল আলম (পিপিএম)-এর নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. কামরান হোসেনের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক (নিঃ) অর্জুন দাসের নেতৃত্বে একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে।

ডিবি পুলিশ জানায়, তথ্য-উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে প্রথমে নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ বাপ্পী চত্বর এলাকা থেকে মো. সুমন (২৫) নামে এক সদস্যকে গ্রেফতার করা হয়। তার হেফাজত থেকে চুরি হওয়া একটি Suzuki 250cc SF FI ABS মোটরসাইকেল উদ্ধার করা হয়।

পরবর্তীতে সুমনের দেওয়া তথ্যের ভিত্তিতে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বেতকা বাজার এলাকা থেকে হৃদয় দেওয়ান (৩০)-কে গ্রেফতার করে একটি রেজিস্ট্রেশনবিহীন ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়।

এরপর হৃদয়ের দেওয়া তথ্য অনুযায়ী সজীব পাইক (২৪)-কে গ্রেফতার করে তার কাছ থেকে একটি হাঙ্ক ১৫০ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এছাড়া লৌহজং উপজেলার গোয়ালীমান্দ্রা এলাকায় অভিযান চালিয়ে আরও দুটি রেজিস্ট্রেশনবিহীন পালসার ১৫০ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়, যেগুলোর ইঞ্জিন ও চেসিস নম্বর ঘষামাজা করা ছিল।

পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে, তারা দীর্ঘদিন ধরে মুন্সীগঞ্জসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে মোটরসাইকেল চুরি করে নাম্বার প্লেট, ইঞ্জিন ও অন্যান্য যন্ত্রাংশ পরিবর্তন করে বিক্রি করে আসছিল। উদ্ধার হওয়া মোটরসাইকেলগুলোর প্রকৃত মালিক শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

এদিকে একই অভিযানে লৌহজং উপজেলার গোয়ালীমান্দ্রা এলাকায় একটি দর্জি দোকান থেকে পরিত্যক্ত অবস্থায় ১১০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় আলাল আলা উদ্দিন নামে এক ব্যক্তিকে আসামি করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: