বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন

শিরোনাম
উজিরপুর সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক মুন্না, সদস্য সচিব সিয়াম সাংবাদিকদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও শেখ তুহিনের গ্রেফতার দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬-এর খসড়া পর্যালোচনা ও চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা অনুষ্ঠিত বিশ্ব যুব দক্ষতা দিবস উপলক্ষে সাতক্ষীরায় উঠান থেকে উদ্যোক্তা বিষয়ক পথনাটক অনুষ্ঠিত নড়াইলে ইয়াবা সেবন করায় দুই যুবকের বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিং এডুকেটেড পক্ষ থেকে গাছের চারা বিতরণ মানবপাচার দমনে নতুন আইন কঠোর ভূমিকা রাখবে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশব্যাপী প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন চিফ ক্যাশিয়ার পদে নিয়োগ দেবে মীনা বাজার লক্ষ্মীপুরে ৪ হাসপাতাল-ডায়াগনস্টিকে ভ্রাম্যমাণ আদালত জরিমানা

নড়াইলে ইয়াবা সেবন করায় দুই যুবকের বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা

স্টাফ করসপন্ডেন্ট নড়াইল: নড়াইলের লোহাগড়া পৌরসভায় ইয়াবা সেবনের সময় দুই যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার (১৫ জুলাই) পৌরসভার গোপিনাথপুর গ্রামের বেপারিপাড়া থেকে দুই যুবককে আটক করে পুলিশ। পরে দুজনকে ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা করেন।

দণ্ডপ্রাপ্ত মো. তরিকুল গোলদার (৩২) পৌরসভার গোপিনাথপুর গ্রামের বেপারীপাড়া মো. সিদ্দিক গোলদারের ছেলে এবং মো. রেজুয়ান শেখ (৩০) একই গ্রামের রবিউল শেখের ছেলে।

পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বুধবার দুপুরের দিকে গোপন সংবাদ পেয়ে লোহাগড়া থানা পুলিশের একটি দল পৌরসভার গোপিনাথপুর গ্রামে অভিযান চালিয়ে মো. তরিকুল গোলদার ও মো. রেজুয়ান শেখ নামে দুই যুবককে ১ পিস ইয়াবাসহ আটক করে৷ পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে তোলা হলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), শাম্মী কায়সার তরিকুলকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা এবং রেজুয়ানকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেন।

লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, ইয়াবা সেবনকালে আটক দুই যুবককে ভ্রাম্যমাণ আদালতে তোলা হলে বিচারক জেল-জরিমানা করেন। দণ্ডপ্রাপ্তদের জেল হাযতে পাঠানো হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: