বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৯:১০ অপরাহ্ন

শিরোনাম
জুলাই বিপ্লবের বীর শহীদদের প্রতি গোপালগঞ্জে সর্বস্তরের মানুষের শ্রদ্ধাঞ্জলি লক্ষ্মীপুরে জুলাই শহীদ দিবস উদযাপন বিএনপির সহযোগী সংগঠন হিসেবে আইনজীবী ফোরামকে স্বীকৃতির দাবিতে সাতক্ষীরায় মিছিল-সমাবেশ চীনে কাঁঠাল রপ্তানির পরিকল্পনায় গাজীপুরের চাষি ও ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক চৌদ্দগ্রামে জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা নড়াইলে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জুলাই শহিদ দিবস পালিত প্রবাসীকে পিটিয়ে ঘরে আটকে রাখলেন স্ত্রী ও সন্তানরা যবিপ্রবিতে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত সূচকের পতনে কমেছে লেনদেনও বন্যা-জলাবদ্ধতায় আ.লীগ-বিএনপি সরকারের আচরণ একই : এবি পার্টি চেয়ারম্যান

নড়াইলে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জুলাই শহিদ দিবস পালিত

স্টাফ করসপন্ডেন্ট নড়াইল: নড়াইলে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জুলাই শহিদ দিবস ২০২৬ পালন উপলক্ষে আলোচনা সভা, পুষ্পস্তাবক অর্পন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে নড়াইল জেলা প্রশাসনের আয়োজনে শিল্পকলা একাডেমি হলরুমে জেলা প্রশাসক ড.মোহাস্মদ আবদুল ছালামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য দেন নড়াইল জেলা পরিষদের প্রশাসক মোস্তাফিজুর রহমান আলেক,পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার,সিভিল সার্জন ডাঃ আব্দুর রশিদ,জেলা জামায়াতের নায়েবে আমির মোঃ জাকির হোসেন বিশ্বাস,বৈষম্য বিরোধী ছাত্রনেতা আমিরুল ইসলাম রানা প্রমুখ।

এর আগে নড়াইল জেলা প্রশাসন,পুলিশ প্রশাসন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জেলা পরিষদ, এনসিপিসহ বিভিন্ন সরকারী দপ্তর, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শিল্পকলা একাডেমি চত্বরে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করা হয়।

এছাড়াও লোহাগড়ায় জুলাই শহিদ দিবস ২০২৬ পালন উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সারের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বিশেষ অতিথির বক্তব্য দেন লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান।

উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. টিপু সুলতান, বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আলমগীর হোসাইন, উপজেলা যুব দলের আহবায়ক খান মাহমুদ আলম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শিকদার শাহ আলম, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোল্যা নজরুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সামচুল হক আজাদ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন, লোহাগড়া প্রেসক্লাবের আহ্বায়ক মোঃ সেলিম জাহাঙ্গীর প্রমুখ।

এছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগড়া উপজেলা শাখার সহকারী সেক্রেটারি হাফেজ ইমরান হোসেন, যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ লক্ষীপাশা জোনাল অফিসের ডিজিএম আবু আনাস মোঃ নাসের, মানব পাচার প্রতিরোধ সংস্থার চেয়ারম্যান সৈয়দ খায়রুল আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সালমা জামান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শেখ সালমান জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ শিরিনা খাতুন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সুশান্ত কুমার মজুমদার, উপজেলা মৎস্য ভারপ্রাপ্ত কর্মকর্তা মাছুম খান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আরিফা খাতুনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন লোহাগড়া উপজেলা ইসলামীক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার মুফতি নাজমুল ইসলাম।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: