বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
আবদুল মান্নান চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: জুলাই শহিদ দিবস ২০২৬ পালন উপলক্ষ্যে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম মীর হোসেনের পরিচালনায় বক্তব্যে রাখেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফ হোসাইন, উপজেলা কৃষি কর্মকর্তা যোবায়ের আহমেদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ শাহ আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন, পৌরসভা জামায়াতের নায়েবে আমির কাজী ইয়াছিন, উপজেলা যুব বিভাগের সভাপতি জয়নাল আবেদীন পাটোয়ারী, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বেলাল হোসাইন, বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক মামুন মজুমদার, চৌদ্দগ্রাম হাজী জাফর আহমেদ সরকারি মডেল হাইস্কুলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রুপম সেন গুপ্ত, জুলাই যোদ্ধা কেফায়েত উল্যাহ, তানভীর হোসেন অঙ্কন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সামাজিক, রাজনৈতিক, জুলাই যোদ্ধা, সাংবাদিক ও বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা বৃন্দ।