বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন

শিরোনাম
জুলাই বিপ্লবের বীর শহীদদের প্রতি গোপালগঞ্জে সর্বস্তরের মানুষের শ্রদ্ধাঞ্জলি লক্ষ্মীপুরে জুলাই শহীদ দিবস উদযাপন বিএনপির সহযোগী সংগঠন হিসেবে আইনজীবী ফোরামকে স্বীকৃতির দাবিতে সাতক্ষীরায় মিছিল-সমাবেশ চীনে কাঁঠাল রপ্তানির পরিকল্পনায় গাজীপুরের চাষি ও ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক চৌদ্দগ্রামে জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা নড়াইলে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জুলাই শহিদ দিবস পালিত প্রবাসীকে পিটিয়ে ঘরে আটকে রাখলেন স্ত্রী ও সন্তানরা যবিপ্রবিতে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত সূচকের পতনে কমেছে লেনদেনও বন্যা-জলাবদ্ধতায় আ.লীগ-বিএনপি সরকারের আচরণ একই : এবি পার্টি চেয়ারম্যান

জুলাই বিপ্লবের বীর শহীদদের প্রতি গোপালগঞ্জে সর্বস্তরের মানুষের শ্রদ্ধাঞ্জলি

শেখ ফরিদ আহমেদ, গোপালগঞ্জ: জুলাই বিপ্লবের বীর শহীদদের আত্মত্যাগ স্মরণ করে এক আবেগঘন পরিবেশে গোপালগঞ্জে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় গোপালগঞ্জে নির্মিতব্য জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। দিবসের শুরুতে শহীদদের স্মরণে নবনির্মিত স্মৃতিস্তম্ভের বেদিতে প্রথম পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মো. আরিফ উজ-জামান। এরপর জেলা প্রশাসনের পক্ষ থেকে পর্যায়ক্রমে শ্রদ্ধা জানান পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ এবং জেলা পরিষদ প্রশাসক শরীফ রফিকুজ্জামান।

প্রশাসনের পাশাপাশি শ্রদ্ধা জানাতে সমবেত হন বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। বিএনপি ও তার অঙ্গ সংগঠনের পক্ষ থেকে স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর। এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন, সাংগঠনিক সম্পাদক হাসানুল বান্না, যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপ্টন, সাবেক জেলা যুবদল সভাপতি আজিজুর রহমান বেনো এবং ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ দলের বিভিন্ন স্তরের সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

এছাড়াও সকাল থেকেই বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী এবং সাধারণ মানুষ ব্যানার ও ফুলের তোড়া নিয়ে স্মৃতিস্তম্ভে এসে শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করেন। কিছুক্ষণের মধ্যেই পুরো স্মৃতিস্তম্ভ এলাকা পরিণত হয় বিনম্র শ্রদ্ধা আর আবেগের মিলনমেলায়।

পুষ্পস্তবক অর্পণ পর্বের সমাপ্তি শেষে বীর শহীদদের স্মরণে ও জুলাই বিপ্লবের চেতনাকে সমুন্নত রাখার প্রত্যয়ে গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা শহীদদের বীরত্বগাথা স্মরণ করে একটি সাম্য ও সুশাসনের বাংলাদেশ গড়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: