শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
আব্দুল মান্নান চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: মুন্সিরহাট ইউনিয়ন
জাকাত ফাউন্ডেশনের উদ্যোগে অসচ্ছল ও মেধাবী ২৫ জন ছাত্র-ছাত্রীর মাঝে শিক্ষা
সহায়তা হিসেবে জনপ্রতি ৫ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করা
হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রধান
উপদেষ্টা অধ্যাপক ডা. মোহাম্মদ সফিকুর রহমান পাটোয়ারী। ফাউন্ডেশনের সভাপতি
ডা. আব্দুর রহিম ভুইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নুরে আলম
মিয়াজি,
হাফেজ বদিউল আলম, মাঈন উদ্দিন, অ্যাডভোকেট সাঈদ, সাখাওয়াত
হোসেন শামীমসহ ফাউন্ডেশনের অন্যান্য সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও
অভিভাবকরা। বক্তারা বলেন, শিক্ষা হলো সমাজ উন্নয়নের অন্যতম প্রধান ভিত্তি। আর্থিক
অসচ্ছলতার কারণে যেন কোনো শিক্ষার্থীর লেখাপড়া বন্ধ না হয়, সে লক্ষ্যেই জাকাত
ফাউন্ডেশন নিয়মিতভাবে শিক্ষা সহায়তা কার্যক্রম পরিচালনা করছে। ভবিষ্যতেও এ ধরনের
মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে
নির্বাচিত ২৫ জন শিক্ষার্থীর হাতে জনপ্রতি ৫ হাজার টাকা করে মোট ১ লাখ ২৫
হাজার টাকার শিক্ষা সহায়তা তুলে দেওয়া হয়।