শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ: ১৮ জুলাই ২০২৬ (শনিবার) মুন্সীগঞ্জ জেলার টংগিবাড়ী উপজেলার কাঠাদিয়া-শিমুলিয়া খেলার মাঠের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য, মুন্সীগঞ্জ-২, জনাব আবুস সালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য, ৩২৮ মহিলা আসন-২৮, জনাব মমতাজ আলো এবং জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, সৈয়দা নুরমহল আশরাফী। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব শরীফ উল্যাহ, উপজেলা নির্বাহী অফিসার, টংগিবাড়ী, জনাব তাহমিনা আক্তার, সহকারী কমিশনার (ভূমি), টঙ্গীবাড়ী, জনাব মো. ওয়াজেদ ওয়াসীফ, স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ক্রীড়াপ্রেমী তরুণদল।
অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে তাদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি সুস্থ, সুন্দর ও শৃঙ্খলাবোধসম্পন্ন সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। তাই যুবসমাজকে খেলাধুলামুখী করতে এ ধরনের উদ্যোগ আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়। আলোচনা শেষে অতিথিবৃন্দ কাঠাদিয়া-শিমুলিয়া খেলার মাঠে প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন করেন।