শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম
মুন্সীগঞ্জে শুভ জন্মাষ্টমী উপলক্ষ্যে জিআর বরাদ্দ হস্তান্তর নড়াইলে দুগ্ধ সমবায় সমিতির ৫০ জনের মাঝে ঋণের চেক বিতরণ গোপালগঞ্জ রেড ক্রিসেন্টের নতুন কমিটি গঠিত তিন বছরে বন্ধ হয়েছে ৪০০টির বেশি গার্মেন্টস কারখানা: বাণিজ্যমন্ত্রী ঢাকা-আরিচা মহাসড়কে সেলফী পরিবহনের রুট পারমিট বাতিলের দাবি লক্ষ্মীপুরের বিতর্কিত প্রকৌশলী ইকবাল স্ট্যান্ড রিলিজ কালিগঞ্জের মথুরেশপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নতুন জনপ্রশাসন সচিব কামরুজ্জামান, এহছানুল হককে পরিকল্পনা কমিশনে বদলি জ্বালানি সংকট কাটাতে সরকারের পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী জিয়া-খালেদা জিয়ার উত্তরাধিকার হিসেবে তারেক রহমানের বিকল্প নেই – জহির উদ্দিন স্বপন

ফুলবাড়ীতে যাত্রীবেশী দুর্বৃত্তদের ছুরিকাঘাতে অটোরিকশা চালক নিহত, আটক ১

অমর গুপ্ত, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে যাত্রীবেশী দুর্বৃত্তদেরছুরিকাঘাতে নবিরুল ইসলাম (৪১) নামের অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আকাশ আহম্মেদ (২২) নামের এক দুর্বৃত্তকে আটক করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে, গত শনিবার (১৮ জুলাই) রাত ১০টার দিকে ফুলবাড়ী উপজেলার উত্তর লক্ষ্মীপুর কুর্শাখালী রেলগেট এলাকায়। নিহত অটোরিকশা চালক বিরামপুর উপজেলার দুর্গাপুর গ্রামের শাহাব উদ্দিনের ছেলে এবং আটক আকাশ আহম্মেদ জয়পুরহাটের বাসিন্দা মনোয়ার হোসেনের ছেলে তবে ফুলবাড়ী পৌর এলাকার চকসাহাবাজপুর গ্রামে তার সৎপিতা শাহজাহান আলীর সঙ্গে বসবাস করেন।

জানা যায়, গত শনিবার (১৮ জুলাই) রাত ১০টার শাহাবাজপুর যাওয়ার জন্য পৌরশহরের ঢাকা মোড় (শাপলা চত্বর) থেকে নবিরুল ইসলামের অটোরিকশায় তিনজন যাত্রীবেশী দুর্বৃত্ত রওনা দেয়। অটোরিকশাটি উত্তর ল²ীপুর কুর্শাখালী রেলগেট এলাকায় পৌঁছালে যাত্রীবেশী দুর্র্বৃত্তরা অটোচালক নবিরুল ইসলামের কাছ থেকে অটোরিকশাটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। এরই এক পর্যায়ে দুর্বৃত্তরা নবিরুল ইসলামকে উপর্যূপরী ছুরিকাঘাত করে মুমূর্ষু অবস্থায় নবিরুল ইসলামে ফেলে দিয়ে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা নবিরুলকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় তার অবস্থায় অবনতি ঘটলে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় ওই রাতেই নবিরুল ইসলামের মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ রাত ১টার দিকে অভিযান চালিয়ে ঘোড়াঘাট উপজেলার এলাকা থেকে নিহত নবিরুল ইসলামের ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধার সহ আকাশ আহম্মেদ এক ছিনতাইকারী দুর্বৃত্তকে আটক করে। এ সময় অপর দুই দুর্র্বৃত্ত পালিয়ে যায়।

ঘটনা সত্যতা নিশ্চিত করে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ শাহ বলেন, এ ঘটনায় রাতেই অটোরিকশাটি উদ্ধারসহ ঘটনার সঙ্গে জড়িত একজনকে আটক করা হয়েছে। নিহতের অটোরিকশা চালক নবিরুল ইসলামের চাচা নুরুল ইসলাম বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: