মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন

শিরোনাম
১,৫০০ কর্মচারীকে নিয়মিতকরণের দাবি গণপূর্ত কর্মচারী ইউনিয়নের, ৩ আগস্ট অবস্থান কর্মসূচির হুঁশিয়ারি পাহাড়ি ঢলে নেত্রকোনার কলমাকান্দা প্লাবিত, বিপৎসীমার ১৮ সেন্টিমিটার ওপরে উব্দাখালী নদীর পানি মন্ত্রণালয়ে চাকরিতে যোগ দিতে এসে গ্রেপ্তার ৪ জন কারাগারে জলবায়ু সহনশীল বিকল্প কৃষি ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্ট অধিদপ্তরের সাথে সংলাপ গোপালগঞ্জে গেস্ট হাউজে অসামাজিক কার্যক্রম: নির্বাহী ম্যাজিস্ট্রেটের অভিযান, ২ জনের কারাদণ্ড ও জরিমানা টানা ৩০ দিন ভেজানো কিশমিশ খেলে শরীরে যে ৫ পরিবর্তন আসতে পারে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন, পেলেন সচিব পদমর্যাদা যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অ‌ভিনন্দন চন্দ্রগঞ্জে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষ গ্রেপ্তার ১০ স্বর্ণ, ৪ জাতীয় রেকর্ড: সেরা সাঁতারু মাইশাকে জেলা প্রশাসকের সংবর্ধনা

গোপালগঞ্জে গেস্ট হাউজে অসামাজিক কার্যক্রম: নির্বাহী ম্যাজিস্ট্রেটের অভিযান, ২ জনের কারাদণ্ড ও জরিমানা

শেখ ফরিদ আহমেদ, গোপালগঞ্জ: গোপালগঞ্জ পৌরসভাধীন ‘দক্ষিণ বাংলা গেস্ট হাউজে’ অসামাজিক কার্যক্রম পরিচালনার সুনির্দিষ্ট অভিযোগে হঠাৎ অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ ২০ জুলাই ২০২৬ (সোমবার) দুপুর ১:৩০ টা থেকে বিকেল ৪:৩০ টা পর্যন্ত একটানা তিন ঘণ্টাব্যাপী পরিচালিত এই অভিযানে অসামাজিক কাজের সত্যতা পেয়ে দুজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং কয়েকটি মামলায় মোট দুই লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

অভিযান পরিচালনাকারী জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অনিরুদ্ধ দেব রায় জানান, স্থানীয়দের কাছ থেকে অসামাজিক কার্যক্রমের অভিযোগ পেয়ে তাৎক্ষণিকভাবে গেস্ট হাউজটিতে অভিযান পরিচালনা করা হয়। সরেজমিনে ঘটনার সত্যতা মিললে আইনি ব্যবস্থা হিসেবে বেশ কয়েকটি ধারায় মোট ১১টি মামলা দায়ের ও বিচার সম্পন্ন করা হয়।
এর মধ্যে বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ আইন, ২০১৪ অনুযায়ী এক মামলায় সিজান ফকির নামের একজনকে ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৭ ধারা অনুযায়ী অপর এক মামলায় মাহমুদ ফকির নামের একজনকে ০৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলে প্রেরণ করা হয়।

এছাড়া দণ্ডবিধি, ১৮৬০-এর ২৯২, ২৯৩ ও ২৯৪ ধারা মোতাবেক ০৮ (আট) মামলায় মোট ১,৬০,০০০/- (এক লক্ষ ষাট হাজার) টাকা অর্থদণ্ড আদায় করা হয়। অন্য একটি মামলায় দণ্ডবিধি, ১৮৬০-এর ২৯২(ঙ) ধারা অনুযায়ী তানজিলা আক্তার নামের এক নারী আসামিকে ৪০,০০০/- (চল্লিশ হাজার) টাকা অর্থদণ্ড দেওয়া হয়; যা অনাদায়ে তাকে ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

প্রশাসন সূত্রে জানানো হয়েছে, এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা ও নৈতিক পরিবেশ বজায় রাখতে এ ধরনের অসামাজিক কর্মকাণ্ডের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: