মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন

শিরোনাম
নড়াইলে শিশু ধর্ষণের পর হত্যা, অভিযুক্ত রবিউল আটক গোপালগঞ্জে অতিবৃষ্টিতে ঘরবাড়ি জলমগ্ন, ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিল টুঙ্গিপাড়া পৌরসভা চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি নেতা রফিকুল ইসলাম চৌধুরীর ইন্তেকাল লক্ষ্মীপুরে তাহেরা ফুডকে ৩ লাখ টাকা জরিমানা কালিগঞ্জে কিশোরীদের এসআরএইচআর জ্ঞান, নেতৃত্ব ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে সচেতনতামূলক কর্মশালা মানিকগঞ্জে ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলা, অবস্থা সংকটাপন্ন সাহিত্যে বলতে কী বুঝি? কৃত্রিম বুদ্ধিমত্তা কি মানবসভ্যতার জন্য হুমকি- অধ্যাপক ড. আনোয়ারউল্লাহ্ চৌধুরী নতুন ভূমিকায় ফিরছেন জনপ্রিয় শিল্পী ও অভিনেতা তাহসান খান আন্দোলন চালিয়ে যাবে সিজেপি, প্রতিক্রিয়া দেখালেন মোদি

চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি নেতা রফিকুল ইসলাম চৌধুরীর ইন্তেকাল

আবদুল মান্নান চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সহসভাপতি ও গুণবতী ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী (৬৬) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহে রাজিউন)। সোমবার বিকেলে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তথ্যটি নিশ্চিত করেছেন গুণবতী ইউনিয়ন যুবদলের আহবায়ক নাজমুল হুদা। জানা গেছে, রফিকুল ইসলাম চৌধুরী স্ট্রোকজনিত কারণে রোববার ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকেলে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

তিনি ছাত্রজীবন থেকেই শহীদ জিয়ার আদর্শে বিশ্বাসী ও পরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হন। দীর্ঘদিন তিনি গুণবতী ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি তিনি উপজেলা বিএনপির সহসভাপতি হিসেবে দায়িত্ব পান। গুণবতী ইউনিয়ন যুবদলের আহবায়ক নাজমুল হুদা বলেন, মঙ্গলবার সকাল সাড়ে দশটায় গুণবতী হাইস্কুল মাঠে প্রথম ও বেলা সাড়ে এগারটায় পরিকোট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দ্বিতীয় নামাজে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। মরহুমের জানাযায় উপজেলা ও পৌর বিএনপির স্থানীয় নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে রফিকুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন গণপূর্তমন্ত্রী ও দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন এমপি, সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কেন্দ্রীয় বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মো. কামরুল হুদা, চৌদ্দগ্রাম পৌর বিএনপির সভাপতি জিএম তাহের পলাশীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: