বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন

শিরোনাম
গাজীপুর জেলা সাংবাদিক কল্যাণ সমিতির উদ্যোগে মৌসুমি উৎসব প্রধানমন্ত্রীর দেওয়া ৩১ দফা সংস্কার ধীরে ধীরে বাস্তবায়ন হবে: কাজী নাহিদ গোপালগঞ্জে এজলাস চলেই তাণ্ডব: বিচারকের ছোড়া পেপার ওয়েটের আঘাতে রক্তাক্ত শিক্ষানবিশ আইনজীবী! উজিরপুরে মৎস্য বিভাগের সফল অভিযান, অর্ধকোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ গাজাকে দুই ভাগে বিভক্ত করতে মাটির বাঁধ নির্মাণ করছে ইসরায়েল মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক বিপদে সবসময় বাংলাদেশের পাশে ছিল চীন: ইয়াও ওয়েন লক্ষ্মীপুরে ডাকাতির প্রস্তুতিকালে ৪ ডাকাত গ্রেপ্তার, দেশীয় অস্ত্রসহ ডাকাতির সরঞ্জাম উদ্ধার সিলেটের এআরডি ভূয়া এনজিও সংস্থার চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ভিডিও ভাইরালের ঘটনায় এমপি গাজী নজরুল ইসলামের বহিষ্কার দাবি, শ্যামনগরে অবাঞ্ছিত ঘোষণা

গাজীপুর জেলা সাংবাদিক কল্যাণ সমিতির উদ্যোগে মৌসুমি উৎসব

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর জেলা সাংবাদিক কল্যাণ সমিতির উদ্যোগে উৎসবমুখর পরিবেশে মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। দেশীয় প্রায় ২০ জাতের মৌসুমি ফলের সমাহারে আয়োজিত এ অনুষ্ঠানে আইনজীবী, সাংবাদিক, রাজনীতিবিদ,শিক্ষক, শিক্ষার্থীসহ আমন্ত্রিত অতিথিদের স্বত:স্ফূর্ত অংশ গ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে। গতকাল বুধবার বিকেলে রাজবাড়ী রোডস্থ পিটিআই সংলগ্ন সংগঠনের কার্যালয়ে এ উৎসব অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি আবিদ হোসেন বুলবুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম কাঞ্চনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন গাজীপুরের সভাপতি দেলোয়ার হোসেন, বিশেষ অতিথি ছিলেন কালিয়াকৈর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন, গাজীপুর প্রেসক্লাবের তত্বাবধায়ক কমিটির আহ্বায়ক এমরান খান, সদস্য ফারদিন ফেরদৌস।

অনুষ্ঠান উদ্বোধন করেন গাজীপুর মহানগর জিয়া পরিষদের সভাপতি এডভোকেট সাইফুল ইসলাম মোল্লা, গাজীপুর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মুখলেসুর রহমান।

অতিথিরা তাদের বক্তব্যে বলেন, মৌসুমি ফল মানুষের সুস্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা এমন স্বাস্থ্যবান্ধব উদ্যোগের প্রশংসা করেন এবং বেশি বেশি ফল গাছ রোপণের আহ্বান জানান।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: