বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১১:৫১ অপরাহ্ন

শিরোনাম
তারেক রহমানকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানালেন নরেন্দ্র মোদি রাশেদা বেগম হিরা এমপি’র সাথে চৌদ্দগ্রাম উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মত বিনিময় সভা বিনা হিসাবে জান্নাতে যাবেন যে সৌভাগ্যবানেরা দিঘীরপাড় পুলিশ তদন্ত কেন্দ্রের বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজাসহ ০২ জন গ্রেফতার” গোপালগঞ্জে নারী শিক্ষানবিশ আইনজীবীর ওপর বিচারকের পেপার ওয়েট নিক্ষেপ মানিকগঞ্জের দৌলতপুরে ইয়াবা ও মদসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, থানায় মামলা বর্ণচরে শিক্ষিকার বাবা হাতে স্কুল ছাত্রী ধর্ষণের শিকার নড়াইলে শিশু ধর্ষণের পর হত্যা, আসামি রবিউলের জবানবন্দি মোদি সরকারবিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের পাশে বলিউড তারকারা নরেন্দ্র মোদির আশ্বাসেও থামছে না বিক্ষোভ

রাশেদা বেগম হিরা এমপি’র সাথে চৌদ্দগ্রাম উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মত বিনিময় সভা

আবদুল মান্নান চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লা চৌদ্দগ্রামে বৃহঃবার (২৩ জুলাই) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন রাশেদা বেগম হিরা এমপি। এতে সভাপতিত্ব করেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার শাহদাৎ হোসেন। উক্ত মতবিনিময় সভায় চৌদ্দগ্রাম উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলার বিএনপির সভাপতি মোঃ কামরুল হুদা, পৌর বিএনপির সভাপতি জিএম তাহের পলাশী, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হারুন অর রশিদ মজুমদার ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ শাহ আলম রাজুসহ নেতৃবৃন্দ।

পরে বিকালে শহীদ জিয়াউর রহমান বীর উত্তম হলে চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি, পৌর বিএনপি, মহিলাসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেত্রীবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। পরে মহিলা এমপি উপজেলার বিভিন্ন রাস্তা ঘাট, সেতু , কালভার্টসহ সামাজিক, জনকল্যাণমূলক ও উন্নয়ন কর্মকান্ড সরেজমিনে পরিদর্শন এবং স্থানীয় জনগণের প্রয়োজনীয়তা পর্যবেক্ষন পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: