শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম
চাকরি দিচ্ছে আকিজ ফ্লাওয়ার মিলস, আবেদন নেওয়া শুরু মানিকগঞ্জ সড়ক দুর্ঘটনায় এক ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে নড়াইলের কালিয়ায় ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা একটি পরিবারের লোভে ১৭ বছর বাংলাদেশ মানুষ জুলুম-নির্যাতনের মধ্যে বেঁচে ছিলো-রাশেদা বেগম হীরা সাতক্ষীরায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা সম্পন্ন উজিরপুরে বাস-ট্রাক সংঘর্ষে এক রিক্সা চালক নিহত, আহত ৭ মুন্সীগঞ্জে আয়োজিত হল, লোকগানের আসর-সহজ মানুষ সমালোচনার মুখে কড়া জবাব দিলেন মেসির স্ত্রী মৃত্যুর আগে ভিডিও বার্তায় যা বলেছিলেন শাফিন রাষ্ট্রপতির পদত্যাগে স্বৈরাচারের কালো ছায়া সরে গেছে: বিরোধীদলীয় নেতা

মুন্সীগঞ্জে আয়োজিত হল, লোকগানের আসর-সহজ মানুষ

মুহাম্মদ নুরুন্নবী মুন্না,স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ: লোকজ সংস্কৃতির ঐতিহ্য সংরক্ষণ এবং নতুন প্রজন্মের মধ্যে দেশীয় সংগীতের প্রতি আগ্রহ বাড়াতে মুন্সীগঞ্জে অনুষ্ঠিত হয়েছে মাসিক লোকগানের আসর। জেলার সাংস্কৃতিক অঙ্গনের শিল্পী, সংগঠক ও সংস্কৃতিপ্রেমীদের অংশগ্রহণে আয়োজিত এ অনুষ্ঠান প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয়।

শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় মুন্সীগঞ্জ শহরের মালপাড়া এলাকায় অবস্থিত সংগীত একাডেমিতে এ লোকগানের আসরের আয়োজন করে-সহজ মানুষ। সংগীতচর্চা ও লোকজ সংস্কৃতির বিকাশে নিয়মিত উদ্যোগের অংশ হিসেবে প্রতি মাসে এ আয়োজন করা হচ্ছে বলে জানিয়েছেন আয়োজক সহজ মানুষ সাংস্কৃতিক সংগঠক সভাপতি মো. শিপন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের সভাপতি মোজাম্মেল হোসেন সজল, থিয়েটার সার্কেলের সভাপতি শিশির রহমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অভিজিৎ দাস ববি, বাউল জাহাঙ্গীর, সংগীতশিল্পী মজিবুর রহমান বাবুল ও সালাউদ্দিন বাবুল এবং জেলা সম্মিলিত নৃত্যশিল্পী পরিষদের সাধারণ সম্পাদক মো. নুরুন্নবী মুন্নাসহ জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা। এছাড়া স্থানীয় লোকসংগীত শিল্পী, সংস্কৃতিকর্মী, সংবাদকর্মী ও সংগীতপ্রেমীরাও অনুষ্ঠানে অংশ নেন।

লোকগানের আসরে শিল্পীরা ভাটিয়ালি, ভাওয়াইয়া, বাউল, মুর্শিদি, পালাগানসহ বাংলার বিভিন্ন ধারার ঐতিহ্যবাহী গান পরিবেশন করেন। একের পর এক পরিবেশনায় দর্শক-শ্রোতারা মুগ্ধ হন। অনেকেই মনে করেন, আধুনিক বিনোদনের ভিড়ে হারিয়ে যেতে বসা লোকসংগীতকে বাঁচিয়ে রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আয়োজকদের ভাষ্য, দেশের সমৃদ্ধ লোকসংগীতের ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং স্থানীয় শিল্পীদের নিয়মিত চর্চার সুযোগ সৃষ্টি করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও প্রতি মাসে এ ধরনের লোকগানের আসর অব্যাহত থাকবে বলে তারা জানান।

সাংস্কৃতিক অঙ্গনের সংশ্লিষ্টদের মতে, লোকসংগীত শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি বাংলার ইতিহাস, জীবনধারা ও সাংস্কৃতিক পরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ। তাই এ ধরনের আয়োজন স্থানীয় সংস্কৃতি সংরক্ষণ ও বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: