রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম
বিদ্রোহী গান- মো: হাছান উদ্দিন মিয়াজী ফাঁস হলো আইফোন ১৮ প্রোর নকশা, দাম হতে পারে প্রায় ২ লাখ টাকা রূপালী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ কালিগঞ্জ সাতক্ষীরা-ভেটখালী মহাসড়কের উন্নয়নকাজ পরিদর্শন “মুন্সীগঞ্জে ১১০ বোতল উইন কোরেক্স মাদক ও ৩২ রাউন্ড গুলি সহ একজন গ্রেফতার” নড়াইলে ভুল চিকিৎসায় প্রসূতির জরায়ু অপসারণ, মডার্ন সার্জিক্যাল ক্লিনিক সিলগালা চৌদ্দগ্রামে ফুটবল খেলতে গিয়ে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু লক্ষ্মীপুরকে নিয়ে ‘ইত্যাদি’, প্রচার ৩১ জুলাই আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ছাড়ার ঘোষণা খেলাফত মজলিসের

“মুন্সীগঞ্জে ১১০ বোতল উইন কোরেক্স মাদক ও ৩২ রাউন্ড গুলি সহ একজন গ্রেফতার”

মুহাম্মদ নুরুন্নবী মুন্না, স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ: পুলিশ সুপার, মুন্সীগঞ্জ মহোদয়ের কঠোর নির্দেশনায় মুন্সীগঞ্জয় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে অদ্য ২৫-০৭-২০২৬ খ্রি. তারিখ ভোর ০৪:১০ ঘটিকার সময় এসআই মোহাম্মদ কামরুল হাসান, পিপিএম সঙ্গীয় অফিসার ফোর্সসহ মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন দেলভোগ দয়হাটা সাকিনস্থ আমিনুল ইসলাম এর মালিকানাধীন ধৃত আসামী মোঃ তুষার শেখ এর ভাড়াকৃত বসতবাড়ীর সামনে উঠানের উপর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করিয়া আসামী ১। মোঃ তুষার শেখ (২৮), পিতা- মৃত শেখ করিম, মাতা- রাজিয়া বেগম, সাং- দেলভোগ দয়হাটা, থানা- শ্রীনগর, জেলা- মুন্সীগঞ্জ এর দখল হইতে i) ১১০ (একশত দশ) বোতল উইন কোরেক্স (ফেন্সিডিল জাতীয়) ও ii) ৩২ (বত্রিশ) রাউন্ড পিতলের তৈরী কার্তুজ(গুলি) সহ উক্ত আসামীকে গ্রেফতার করা হয়।

উদ্ধারঃ i) ১১০ (একশত দশ) বোতল উইন কোরেক্স (ফেন্সিডিল জাতীয়) ও ii) ৩২ (বত্রিশ) রাউন্ড পিতলের তৈরী কার্তুজ (গুলি)

গ্রেফতারকৃত আসামীর নাম ও ঠিকানাঃ ১। মোঃ তুষার শেখ (২৮), পিতা- মৃত শেখ করিম, মাতা- রাজিয়া বেগম, সাং- দেলভোগ দয়হাটা, থানা- শ্রীনগর, জেলা- মুন্সীগঞ্জ।

আসামীর বিরুদ্ধে শ্রীনগর থানায় এজাহার দায়ের করা হইতেছে। নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন। আসামীর সাথে অপর কোন ব্যক্তি/ব্যক্তিরা জড়িত আছে কিনা তা যাচাই বাছাই চলছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: