রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০১:২৬ অপরাহ্ন

শিরোনাম
‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিদ্রোহী গান- মো: হাছান উদ্দিন মিয়াজী ফাঁস হলো আইফোন ১৮ প্রোর নকশা, দাম হতে পারে প্রায় ২ লাখ টাকা রূপালী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ কালিগঞ্জ সাতক্ষীরা-ভেটখালী মহাসড়কের উন্নয়নকাজ পরিদর্শন “মুন্সীগঞ্জে ১১০ বোতল উইন কোরেক্স মাদক ও ৩২ রাউন্ড গুলি সহ একজন গ্রেফতার” নড়াইলে ভুল চিকিৎসায় প্রসূতির জরায়ু অপসারণ, মডার্ন সার্জিক্যাল ক্লিনিক সিলগালা চৌদ্দগ্রামে ফুটবল খেলতে গিয়ে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু লক্ষ্মীপুরকে নিয়ে ‘ইত্যাদি’, প্রচার ৩১ জুলাই

গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

শেখ ফরিদ আহমেদ, গোপালগঞ্জ: “বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬ উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ জুলাই জেলা প্রশাসকের কার্যালয়ের ‘স্বচ্ছতা সম্মেলন কক্ষ’-এ জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ, গোপালগঞ্জ-এর যৌথ উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-০২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব ডা. কে এম বাবর। গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আরিফ-উজ-জামান-এর সভাপতিত্বে সভাটি পরিচালনা করা হয়।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মোঃ হাবীবুল্লাহ, পুলিশ সুপার, গোপালগঞ্জ। মোঃ তারিকুল ইসলাম, বিভাগীয় বন কর্মকর্তা, সামাজিক বন বিভাগ, ফরিদপুর। আলোচনা সভায় বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং টেকসই ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সর্বস্তরের জনগণকে বেশি করে গাছ লাগানোর জন্য উৎসাহিত করেন। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে গোপালগঞ্জ ২ আসনের সংসদ সদস্য ডাঃ কে এম বাবর বলেন ৫ বৎসরের ভিতরে ২০ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি সরকার হাতে নিয়েছে এবং এ অভিযান বাস্তবায়নে প্রধান মন্ত্রী তারেক রহমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছেন আগামীর বাংলাদেশ নিরাপদ ও গণমানুষের সার্বিক কল্যাণের জন্য আপনাদের সহযোগিতার জন্য বাংলাদেশ তার নিজস্ব ধারায় এগিয়ে যাবে, আমাদের প্রজন্ম হবে নিরাপদ ও শান্তিময় ।

আলোচনা সভা শেষে বৃক্ষ বিতরণ অতঃপর একটি বর্ণাঢ্য রেলী জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গোপালগঞ্জ পৌর পার্কস্হ বৃক্ষমেলা প্রাঙ্গণে উপস্থিত হয়ে প্রধান অতিথি সংসদ সদস্য ডাঃ কে এম বাবর, জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, বিভাগীয় বন কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম সহ সমবিহারে বৃক্ষ মেলা ২০২৬ উদ্বোধন করেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: