রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার (২৬জুলাই) বিকালে উপজেলা হলরুমে বিতরণ কার্যক্রম করা হয়। সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া উপজেলা কৃষি অফিসের আয়োজনে ৩হাজার কৃষকের মাঝে সবজি বীজ এবং ৩হাজার ৫০জনের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া।
সদর উপজেলা নির্বাহী অফিসার ক্যাথোয়াইপ্রু মারমার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা কৃষি অফিসার হাসান ইমাম, বিএনপি নেতা আবদুল করিম ভূঁইয়া মিজান, সদর উপজেলা (পশ্চিম) বিএনপির সভাপতি মাহবুবুল আলম খোকন,সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান সোহেল চেয়ারম্যান, সাধারণ সম্পাদক মহিউদ্দিন পাটোয়ারী বিটু প্রমুখ।