সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন

শিরোনাম
রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদ নিয়ে পর্দার আড়ালে কী হচ্ছে, জাতি জানতে চায়: ডা. শফিকুর রহমান চা-বাগান স্থাপনে আগ্রহ, ডেপুটি স্পিকারের সঙ্গে যুক্তরাজ্য-পর্তুগালের প্রতিনিধিদলের সাক্ষাৎ লিটনের সেঞ্চুরি যখন হয়ে যায় বাবার দেওয়া উপহার বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত এলাকা থেকে ৮ বাংলাদেশি আটক সুপেয় পানি, খাদ্য নিরাপত্তা শর্তহীন অর্থায়নের দাবিতে মোংলায় সমাবেশ বেসিক ব্যাংকের নতুন এমডি মো. নূরুল হুদা সংসদ সচিবালয়ের জনবল কাঠামো আধুনিকায়নে ইউএনডিপির সহযোগিতা চায় কমিটি ফুলবাড়ীতে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় সনাতন ধর্মালম্বীদের সূর্য্য পূজা অনুষ্ঠিত চীনের জ্যাকি এলেন রাজবাড়ীতে, ভালোবেসে নার্গিসকে করলেন বিয়ে কেরানীগঞ্জের বিশেষ কারাগারে পাঠানো হল চিন্ময়কে

অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণা, চোটে নেই নাহিদ-লিটন-শরিফুল

অস্ট্রেলিয়ার মাটিতে ২৩ বছর পর টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। দুই ম্যাচের এই ঐতিহাসিক সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

রোববার (২৬ জুলাই) ঘোষিত স্কোয়াডে চোটের কারণে জায়গা হয়নি পেসার নাহিদ রানা, উইকেটকিপার-ব্যাটার লিটন দাস এবং পেসার শরিফুল ইসলামের। নাহিদের পরিবর্তে প্রথমবারের মতো টেস্ট দলে সুযোগ পেয়েছেন পেসার মুশফিক হাসান। এছাড়া দলে ফিরেছেন জাকের আলী অনিক।

গত ১৭ জুলাই জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাঁ পাশের পেশিতে চোট পান নাহিদ রানা। পরীক্ষায় তার গ্রেড-২ সাইড স্ট্রেইন ধরা পড়ে। বিসিবির মেডিকেল বিভাগের তথ্য অনুযায়ী, চোট সেরে উঠতে প্রায় চার সপ্তাহ এবং পূর্ণ বোলিং ফিটনেস ফিরে পেতে আরও দুই থেকে চার সপ্তাহ সময় লাগতে পারে। ফলে তার মাঠে ফিরতে মোট ছয় থেকে আট সপ্তাহ সময় লাগতে পারে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে আগামী ১৩ আগস্ট ডারউইনের মারারা স্টেডিয়ামে। দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২২ আগস্ট গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায়।

অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশের টেস্ট দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, হাসান মাহমুদ, অমিত হাসান, এবাদত হোসেন, মুশফিক হাসান ও তাসকিন আহমেদ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: