সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন

শিরোনাম
উজিরপুরে মৎস্য অভিযানে ৩০ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ মুন্সীগঞ্জ প্রেস ক্লাব পরিদর্শন করেন মুন্সীগঞ্জ জেলার জেলা প্রশাসক নড়াইলে চলন্ত নসিমন থেকে ছিটকে পড়ে প্রাণ গেল গরু ব্যবসায়ীর মাষ্টার্স পর্যন্ত উপবৃত্তিসহ মেয়েদের অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করবে সরকার : এমপি আবুল খায়ের ভূঁইয়া সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত চৌদ্দগ্রামে আগুনে পুড়ল রামগঞ্জ ইউএনওর বসতঘর কোটালীপাড়ায় ৪ হাজার পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী সজীব গ্রেপ্তার, যৌথ বাহিনীর বিশাল সাফল্য চাকরি ছেড়ে ড্রাগন চাষে সাবলম্বী ঝিনাইদহের আবু সাঈদ বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলেছে বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক নিঃসঙ্গতার প্রতি- মুহাম্মদ আশরাফুল আলম সোহেল

চৌদ্দগ্রামে আগুনে পুড়ল রামগঞ্জ ইউএনওর বসতঘর

আবদুৃল মান্নান চৌদ্দগ্রাম (কুমিল্লা): প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের হান্ডা গ্রামে আগুনে পুড়ে গেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা
(ইউএনও) কাজী আতিকুর রহমানের বসতঘর। আজ রোববার দুপুরে এ
ঘটনা ঘটে। বিকেলে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম ফায়ার
সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মেহেদী হাসান। কাজী আতিকুর রহমান
বর্তমানে নোয়াখালী জেলার রামগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী
কর্মকর্তা হিসেবে কর্মরত। স্থানীয় সূত্রে জানা গেছে, আজ
দুপুরে বাড়ির অন্য বাসিন্দারা আতিকুর রহমানের বসতঘর থেকে
ধোঁয়া উঠতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার
সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে
আনে। তবে এর আগেই ঘরের ভেতরের মূল্যবান সব মালামাল পুড়ে যায়।
বাড়ির বাসিন্দা হাবিবুর রহমান জানান, তাঁরা দুপুরের খাবার
খাচ্ছিলেন। হঠাৎ করে দেখেন, আতিকুর রহমানের ঘরের সামনের রুম
থেকে আগুনের ধোঁয়া বের হচ্ছে। এই সময় আতিকুর রহমানের বৃদ্ধা
মা ও তাঁর পরিবারের সদস্যদের চিৎকারে ছুটে গিয়ে আশেপাশের
লোকজনসহ আগুন নেভানোর চেষ্টা করেন।

তিনি আরও বলেন, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এলেও ততক্ষণে ঘরের ভেতরের সব মালামাল পুড়ে যায়। চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মেহেদী
হাসান বলেন, ‘অগ্নিকান্ডের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে রওনা দেই।
রাস্তা ভাঙা থাকায় ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হওয়ায় ক্ষয়ক্ষতির
পরিমাণ বেড়ে গেছে। চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
আরিফ হোসাইন বলেন, ইউএনওর বসতঘরে অগ্নিকান্ডের খবর পেয়ে
পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। তিনি জানান, ঘটনাটি তদন্ত করা
হচ্ছে। তবে প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে
আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইউএনও কাজী
আতিকুর রহমান বলেন, ‘আমি আমার কর্মস্থলে ছিলাম। বাড়ি থেকে
আমার আত্মীয়রা মুঠোফোনে জানায়, আমার থাকার টিনসেডের
বসতঘরটিতে আগুন লেগেছে। তিনি বলেন, বাড়িতে তাঁর বৃদ্ধা মা,
ভাবি ও ছোট বাচ্চারা ছিলেন। সামনের রুমে হঠাৎ বৈদ্যুতিক শর্ট
সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় এবং দ্রুত তা পুরো ঘরে
ছড়িয়ে পড়ে। এতে ঘরের সব মালামাল পুড়ে যায়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: