বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন

শিরোনাম
খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক–কর ছাড় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের পরোক্ষ ইন্ধনে জামায়াত আমিরের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে: পরওয়ার বিস্ফোরক ডাবল সেঞ্চুরির টোটকা কার কাছ থেকে পেলেন সূর্যবংশী হাসিনার ফেরার ঘোষণায় ঐক্যের প্রয়োজন নেই: হামিদুর রহমান আযাদ আবাসন ব্যবসায় রাজনৈতিক ছত্রচ্ছায়ায় অনিয়মের জাল: টিআইবি বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বাংলাদেশে আর কখনো রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ধামরাইয়ে এসএসসির ফরম পূরণে অতিরিক্ত ফি আদায় ইউআইইউতে ১০৭ প্রতিষ্ঠানের অংশগ্রহণে ন্যাশনাল ক্যারিয়ার ফেয়ার অনুষ্ঠিত বাংলাদেশের সঙ্গে সম্পর্কোন্নয়নে মরিয়া পাকিস্তান

বোন পরিচয়ে টাকা দাবি তরুণীর, সতর্ক করে যা বললেন অভিনেত্রী অহনা

জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমান এক তরুণীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে চাঞ্চল্য সৃষ্টি করেছেন।

সোমবার (২৭ জুলাই) বিকেল ৪টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া ওই পোস্টে তিনি দাবি করেন, তার সাবেক এক সহকারী গভীর রাতে বাসার নিচে এসে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে গার্ড রুমে রাত কাটিয়েছেন।

এই সহকারীর নাম আফিফা। তিনি নিজেকে অহনার বোন পরিচয় দিয়ে বিভিন্ন মানুষের কাছে তার নাম ব্যবহার করে অর্থ দাবি করেন। সেজন্য সবাইকে এই আফিফা সম্পর্কে সচেতন করেছেন।

অহনার ভাষ্য অনুযায়ী, গতকাল রোববার দিবাগত রাত ১টার দিকে ওই তরুণী তার বাসার নিচে এসে নিরাপত্তারক্ষীকে জানান, তিনি একজন সাংবাদিক। তিনি অভিনেত্রীর সঙ্গে দেখা করতে এসেছেন। নিরাপত্তারক্ষী বাসায় ফোন করলেও অহনার পরিবারের সবাই ঘুমিয়ে থাকায় কেউ ফোন ধরেননি।

অভিনেত্রীর দাবি, এরপর ওই তরুণী নিরাপত্তারক্ষীদের কক্ষে সকাল ৬টা পর্যন্ত অবস্থান করেন। রাতে তাকে চলে যেতে বলা হলে তিনি নাকি বলেন, ‘এতো রাতে আমি একটা মেয়ে মানুষ, কোথায় যাব?’

সকালে বিষয়টি জানাজানি হলে পরিবারের সদস্যরা বিস্মিত হন। পরে জানতে পারেন, ওই তরুণীর নাম আফিফা।

ফেসবুক পোস্টে অহনা রহমান আরও অভিযোগ করেন, আফিফা আগে অল্প সময়ের জন্য তার সহকারী হিসেবে কাজ করতেন। বর্তমানে তিনি বিভিন্ন মানুষের কাছে নিজেকে অভিনেত্রীর বোন পরিচয় দিয়ে টাকা চাইছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

এ বিষয়ে সবাইকে সতর্ক করে অভিনেত্রী লেখেন, ‘আফিফা ছিল আমার অ্যাসিস্ট্যান্ট, তাও অল্প সময়ের জন্য। এই স্ট্যাটাসটা হলো সতর্কবার্তা। তোকে আমি অনেকবার সতর্ক করেছি, কিন্তু এটা শেষবার। এরপর যদি আমাকে ডিসটার্ব করিস, তাহলে তোর সঙ্গে তোর চক্রটাও ঠিক থাকবে না।’

অহনার এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। তবে অভিযুক্ত আফিফার পক্ষ থেকে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: