মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন

শিরোনাম
নির্ভুল মানচিত্রই উন্নয়ন পরিকল্পনার গুরুত্বপূর্ণ ভিত্তি: প্রতিরক্ষা উপদেষ্টা কালিগঞ্জে গরুর ক্ষুরা ও পিপিআর রোগ প্রতিরোধে বিনামূল্যে টিকাদান নড়াইলে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ, স্ত্রী আটক সর্বনাশা মাদকের থাবায় বিপন্ন সমাজ: গোপালগঞ্জে সম্মিলিত প্রতিরোধের ডাক চৌদ্দগ্রামে এলজিইডির ৩০ সড়কে বেহাল দশা, চরম জনদুর্ভোগ উজিরপুর খাদ্য গুদাম পরিদর্শনে সন্তোষ প্রকাশ করেন – এমপি সান্টু জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত মালয়েশিয়ায় ৪১ হাজার ৫৯৬ অবৈধ প্রবাসী আটক বোন পরিচয়ে টাকা দাবি তরুণীর, সতর্ক করে যা বললেন অভিনেত্রী অহনা আন্তর্জাতিক বাজারে আবারও তেলের দাম কমল

নড়াইলে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ, স্ত্রী আটক

স্টাফ করসপন্ডেন্ট নড়াইল: নড়াইলের লোহাগড়া পৌরসভা এলাকায় রুবেল শেখ (২৮) নামে এক ভাংড়ি ব্যবসায়ী যুবকের পুরুষাঙ্গ কাটার অভিযোগ উঠেছে তার স্ত্রী আদরী বেগমের (২০) বিরুদ্ধে। মঙ্গলবার (২৮ জুলাই) সকালে পৌরসভার গোপিনাথপুর গ্রামে আহত যুবকের শ্বশুর বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। আহত রুবেল শেখ যশোর জেলার ধলগ্রামের শহিদ শেখের ছেলে। তিনি লোহাগড়া পৌরসভার গোপিনাথপুরে তার শ্বশুর বাড়ি এলাকায় ভাড়া থাকতেন। তার স্ত্রী আদরী বেগম ওই গ্রামের বাদলের মেয়ে।

ভুক্তভোগী রুবেল শেখ অভিযোগ করে বলেন, তার স্ত্রী আদরী বেগমের সঙ্গে তার বিভিন্ন সময়ে পরকীয়া সন্দেহের জেরে ঝগড়াঝাটি লেগেই থাকতো। এর জেরে মঙ্গলবার ভোরে ঘুমিয়ে থাকা অবস্থায় তার স্ত্রী আদরি বেগম তার বুকের উপরে বসে ধারালো ব্লেড দিয়ে তার পুরুষাঙ্গ কেটে ফেলার চেষ্টা করেন। এসময় তিনি চিৎকার করলে বাড়িতে থাকা অন্য লোকজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এরপরে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে তার ক্ষত স্থানে ৮টি সেলাই দেওয়া হয়। এ ঘটনায় তিনি থানায় তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করবেন বলে জানান।

এ ঘটনায় ভুক্তভোগী রুবেল শেখের অভিযোগের ভিত্তিতে তার স্ত্রী অভিযুক্ত আদরী বেগমকে আটক করেছে লোহাগড়া থানা পুলিশের একটি দল। আদরী বেগম পুলিশ হেফাজতে থাকায় এসব অভিযোগের ব্যাপারে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বলেন, এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী আদরী বেগমকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: