মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন

শিরোনাম
নির্ভুল মানচিত্রই উন্নয়ন পরিকল্পনার গুরুত্বপূর্ণ ভিত্তি: প্রতিরক্ষা উপদেষ্টা কালিগঞ্জে গরুর ক্ষুরা ও পিপিআর রোগ প্রতিরোধে বিনামূল্যে টিকাদান নড়াইলে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ, স্ত্রী আটক সর্বনাশা মাদকের থাবায় বিপন্ন সমাজ: গোপালগঞ্জে সম্মিলিত প্রতিরোধের ডাক চৌদ্দগ্রামে এলজিইডির ৩০ সড়কে বেহাল দশা, চরম জনদুর্ভোগ উজিরপুর খাদ্য গুদাম পরিদর্শনে সন্তোষ প্রকাশ করেন – এমপি সান্টু জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত মালয়েশিয়ায় ৪১ হাজার ৫৯৬ অবৈধ প্রবাসী আটক বোন পরিচয়ে টাকা দাবি তরুণীর, সতর্ক করে যা বললেন অভিনেত্রী অহনা আন্তর্জাতিক বাজারে আবারও তেলের দাম কমল

কালিগঞ্জে গরুর ক্ষুরা ও পিপিআর রোগ প্রতিরোধে বিনামূল্যে টিকাদান

শেখ ফারুক হোসেন, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ও ভাড়াশিমলা ইউনিয়নে গরুর ক্ষুরা রোগ এবং ছাগল-ভেড়ার পিপিআর রোগ প্রতিরোধে বিনামূল্যে টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচির আওতায় কয়েক শতাধিক পরিবারের গৃহপালিত গরু,ছাগল ও ভেড়াকে বিনামূল্যে টিকা প্রদান করা হয়।

মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ৭টা থেকে বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের ‘ক্লাইমেট অ্যাকশন অ্যাট লোকাল লেভেল (কল)’ প্রকল্প এবং উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের যৌথ উদ্যোগে কুশুলিয়া ইউনিয়নের ঠেকরা ও ভাড়াশিমলা ইউনিয়নের শুইলপুর গ্রামে এ টিকাদান কার্যক্রম পরিচালিত হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুশুলিয়া ইউনিয়নের এআই টেকনিশিয়ান (কৃত্রিম প্রজনন) মো.আজিজুর রহমান (বিপ্লব),ভ্যাক্সিনেটর সুকান্ত কুমার দাস, ভাড়াশিমলা ইউনিয়নের এআই টেকনিশিয়ান মো. আল আরাফাত,ভ্যাক্সিনেটর আবু হাসান এবং লিডার্সের ‘কল’ প্রকল্পের ফিল্ড অফিসার সুমন ঢালী, মোসলেমা পারভীন,তৃষা দত্ত,আনিছুর রহমান ও হারুন অর রশিদ।

সংশ্লিষ্টরা জানান,উপকূলীয় অঞ্চলের অধিকাংশ প্রান্তিক পরিবার কৃষি ও গবাদিপশু পালনের ওপর নির্ভরশীল। ক্ষুরা ও পিপিআর রোগে আক্রান্ত হয়ে প্রতিবছর অনেক খামারি আর্থিক ক্ষতির মুখে পড়েন। তাই সময়মতো টিকাদান নিশ্চিত করা গেলে গবাদিপশুর মৃত্যুহার কমবে,উৎপাদন বৃদ্ধি পাবে এবং খামারিদের অর্থনৈতিক নিরাপত্তা জোরদার হবে।

স্থানীয় বাসিন্দারা বলেন,বিনামূল্যে এ ধরনের টিকাদান কর্মসূচি নিয়মিত চালু থাকলে গৃহপালিত প্রাণিসম্পদ সুরক্ষিত হবে এবং উপকূলীয় অঞ্চলের প্রান্তিক মানুষের জীবন-জীবিকায় ইতিবাচক প্রভাব ফেলবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: