বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

শিরোনাম
মুন্সীগঞ্জে সনাকের সাথে জেলা প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষের সভা সেবার মানোন্নয়নে বিভিন্ন সুপারিশ উপস্থাপন নড়াইলের লোহাগড়ায় নবাগত নির্বাহী কর্মকর্তার যোগদান চৌদ্দগ্রাম পৌরসভার লক্ষীপুর গ্রামে প্রবাসীর ঘরের ৯ ভরি স্বর্ণসহ ২০ লক্ষাধিক টাকার মালামাল লুট শাপলা চত্বরের মামলায় আত্মসমর্পণের ঘোষণা লতিফ সিদ্দিকীর মেট্রোরেলের নিরাপত্তা সুপারিশ বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি দেশে ফেরা নিয়ে নতুন তথ্য দিলেন সাকিব আল হাসান কেন জাপানে এত ঘন ঘন শক্তিশালী ভূমিকম্প হয়? এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই সৌভাগ্য: রাশেদ খাঁন নির্ভুল মানচিত্রই উন্নয়ন পরিকল্পনার গুরুত্বপূর্ণ ভিত্তি: প্রতিরক্ষা উপদেষ্টা কালিগঞ্জে গরুর ক্ষুরা ও পিপিআর রোগ প্রতিরোধে বিনামূল্যে টিকাদান

নড়াইলের লোহাগড়ায় নবাগত নির্বাহী কর্মকর্তার যোগদান

স্টাফ করসপন্ডেন্ট নড়াইল: নড়াইলের লোহাগড়া উপজেলায় নবাগত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে এস এম মুস্তাফিজুর রহমান যোগদান করেছেন।
গতকাল বুধবার (২৯ জুলাই) সকাল ১০ টার দিকে লোহাগড়া উপজেলায় পৌছানোর পর উপজেলা অফিসার্স ক্লাবের পক্ষ থেকে তাকে ফুলের শুভেচ্ছা জানান।

এসময় উপজেলা অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সুস্মিতা সাহা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুনমুন সাহা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সালমা জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ শিরিনা খাতুন, উপজেলা প্রকল্প কর্মকর্তা আলী আকবর, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সুশান্ত কুমার মজুমদার, উপজেলা নির্বাচন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) প্রীতম দাসসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে লোহাগড়া উপজেলা বিদায়ী নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সারের নিকট থেকে তিনি দায়িত্বভার গ্রহণ করেন। এর আগে রোববার(২৬ জুলাই) সকালে তিনি নড়াইল জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালামের কার্যালয়ে লোহাগড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেন। এর আগে তিনি খুলনা বিআরটিএ নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন।

তিনি ৩৬ তম বিসিএস প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ হয়ে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে চাকুরিতে যোহদান করেন। নবাগত নির্বাহী কর্মকর্তা এস এম মুস্তাফিজুর রহমান সাতক্ষীরা জেলার তালা উপজেলার সন্তান।
নবাগত উপজেলা নির্বাহী নির্বাহী কর্মকর্তা এস এম মুস্তাফিজুর রহমান উপজেলা বাসির সকলের সহযোগিতা কামনা করেন। এছাড়াও উপজেলা ও পৌর বিএনপির পক্ষ থেকে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুস্তাফিজুর রহমানকে ফুলের শুভেচ্ছা জানান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ আহাদুজ্জামান বাটু, সাবেক সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, পৌর বিএনপির সাবেক সভাপতি মোঃ মিলু শরিফ, সাবেক সাধারণ সম্পাদক এস এম মশিয়ার রহমান সান্টু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শিকদার শাহ আলম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন, পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক এস কে মিন্টু, পৌর যুব দল নেতা আমিন, উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক মো. নজরুল ইসলাম মোল্যা, কাশিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ মানুষ মো. অলিয়ার রহমান, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান রনি, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক রাকিব খানসহ বিএনপি ও তার সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: