বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
হাফিজুর রহমান,টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ধনবাড়ীর বীরতারা ইউনিয়নের বাজিতপুর পাগলাবাড়ী মোড় থেকে বাজিতপুর (শ্যামলার চর) দক্ষিণপাড়া সাবেক ইউপি সদস্য আব্দুর রহিমের বাড়ী পর্যন্ত বাজিতপুর-ধনবাড়ী রাস্তাটির বেহাল দশা হয়ে পড়েছে। সরকারী অনুমতি বিহীন অপরিকল্পিত পুকুর খনন করায় গিলে খাচ্ছে সড়ক। বৃষ্টিতে সড়কের গর্তে পানি জমে থাকে যেন দেখার কেউ নেই! এতে চরম দুভোর্গে পড়েছে এলাকার মানুষ।
সরেজমিনে গিয়ে দেখা যায়, এ রাস্তা দিয়ে প্রতিদিন সহ¯্রাধিক লোক যাতায়াত করে। ট্রাক, সিএনজি, লেগুনা, নছিমন, করিমন, ভ্যান-রিকশা, অটো-রিকশাসহ সব ধরনের যানবাহন চলাচল করে। এ রাস্তাটির বেহাল দশা থাকায় পণ্য সরবারহে ভাড়া লাগে দ্বিগুণ। কদমতলী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মুবীন হাসান, সাইদুর, রিয়া মনি, তানজিল সহ আরো অনেকে জানান, বৃষ্টির দিনে রাস্তাটি কদর্মাক্ত হয়ে ভ্যান-রিকশা তো দূরের কথা খালি পায়ে হেঁটে চলাই দুষ্কর হয়ে পড়ে। তাই তাদের দাবি রাস্তাটি দ্রæত পাকা করা হোক।
স্থানীয় বাসিন্দা সাইদুর রহমান,শফিকুল ইসলাম,সিরাজ ও ফজলুল, আ: বারেক, খলিলুর রহমান, সাদ্দাম হোসেন ও আল ফরিদ সহ এলাকাবাসী জানান, তারা দীঘির্দন ধরে শুনছেন সড়কটি পাকা হবে, কিন্তু এখনো হয়নি। সামান্য বৃষ্টি হলেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এছাড়া পুকুরের পাশেই সোলায়মান হোসেন সোলায় তিনি সরকারের অনুমসতিবীহিন জমির শ্রেণী পরিবর্তন করে প্রায় ১৫ বিঘা জমিতে পারবিহীন গভীর পুকুর খনন করে ও পুকুরের পাড়ে সরকারী রাস্তায় থাকা বড় বড় গাছ কেটে ফেলে সোলায় এতেক মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় সড়কটি। বর্তমানে রাস্তা গিলে খাচ্ছে সেই পুকুরে। এনিয়ে অন্তবর্তী সরকারের সময়ে স্থানীয় বাসিন্দারা ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ভূমি বরাবর লিখিত অভিযোগ দেওয়া হলেও অদৃশ্য কোন কারণে ব্যবস্থা নেয়নি বলেও অভিযোগ করেন এলাকাবাসী। যখনই বৃষ্টি হয় তখন প্রায় ৮ কিলোমিটার ঘুরে রাজার হাট অথবা বানিয়াজান বাসস্ট্যান্ড হয়ে ধনবাড়ী শহরে যেতে হয়। এতে যাতায়াত ভাড়া ও সময় লাগে দ্বিগুন। বৃষ্টির কারণে সড়কের গর্তে পানি জমে কর্দমাক্ত হয়ে বেহাল অবস্থায় পড়ে থাকে যেন দেখার কেউ নেই! কোন মেম্বার বা চেয়ারম্যান খবর নেয় না। তাদের ইউনিয়নের মধ্যে এই রাস্তাটি অতি গুরুত্বপূর্ণ। তাই রাস্তাটি পাঁকা করণে স্থানীয় এলাকাবাসী টাঙ্গাইল-১ মধুপুর-ধনবাড়ী আসনের সংসদ সদস্য তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহববু আনাম স্বপন সহ মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এর জোর হস্তক্ষেপ কামনা করেন তারা। ধনবাড়ী উপজেলা প্রকৌশল অফিসের উপ-সহকারী প্রকৌশলী মানস কুমার সাহা জানান, বাজিতপুর-কদমতলী রাস্তাটি পাঁকার জন্য পরিমাপ করা হয়েছে। এখন বরাদ্দ পাওয়া মাত্রই রাস্তাটির কাজ শুরু করা হবে।